আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

'অভিনয় করে নিজের ওপর গজব টেনে আনছি'

'অভিনয় করে নিজের ওপর গজব টেনে আনছি'

সোশ্যাল মিডিয়ার ওপর দারুণ ক্ষেপেছেন অভিনেত্রী সাবিলা নূর। গত ৮ মে মাদার্স ডে তে সালমান মুক্তাদির তাঁর মা'কে সারপ্রাইজ দেওয়ার জন্য সাবিলা নূরকে নববিবাহিতা স্ত্রী সাজিয়ে বাসায় নিয়ে যান।  যা ছিল প্রাঙ্ক, সাবিলা নূর একটি দৈনিকের কাছে এমনটাই বলেছিলেন।
এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়ে যায়। শুরু হয়ে যায় হাসি ঠাট্টা, ট্রল বানানো। এতোদিন সহ্যই করে এসেছিলেন। এবার যেন সহ্যের বাঁধ ভেঙে গেল সাবিলার।  ক্ষেপে গিয়ে বলে ফেললেন তাঁর বিষয় নিয়ে এতো চুলকানি কেন মানুষের! 
সাবিলা ফেসবুকে লিখেছেন, আপনারা কি মনে করেন না এটা বেশি বেশি হয়ে যাচ্ছে? আমার ফিলিংস আছে। প্রতিদিন ফেসবুকে লগ ইন করে নিজের ব্যাপারে একশ হাজার ডিজগাস্টিং ট্রল দেখতে আপনাদের ভাল লাগতো? আমাকে তো ছাড়েন নাই, আমার ক্লোজ মানুষদেরও ছাড়েন নাই। কি ক্ষতি করছি আপনাদের?  এখন তো মনে হচ্ছে অভিনয় করে নিজের ওপর নিজেই গজব টেনে আনছি।
সাবিলা আরও লেখেন, অনেকেই বলতে পারেন যে মনোযোগ আকর্ষণের জন্য আমি হয়তো এসব করছি, সততার সাথে বলছি এই ধরনের কোনো ইচ্ছেই আমার নেই। আমি কার সাথে ঘুরতে গেলাম, কিভাবে ভাত খাইলাম এসব নিয়ে এতো চুলকানি কেন আপনাদের? বিনোদনের এতই অভাব? এই ধরনের কাজে সত্যিই আমি মর্মাহত। যারা এই ধরনের ট্রল বানিয়ে মজা করছেন দয়া করে এসব সৃজনশীল কাজে ব্যবহার করুন।


শেয়ার করুন

পাঠকের মতামত