আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

জুয়ার প্রচারণায় চিত্রনায়িকা বুবলী

জুয়ার প্রচারণায় চিত্রনায়িকা বুবলী

ছবিঃ এলএবাংলাটাইমস

নতুন একটি ছবিতে অভিনয় শুরু করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী। কক্সবাজারে গোপনে চলছে এই ছবির শুটিং। তাই ছবিটি নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি সংশ্লিষ্টরা। এর মধ্যে চলে গেল আলোচিত এই নায়িকার জন্মদিন। এবার কাজের খবর নয়, হঠাৎ করে জুয়ার অ্যাপের প্রচারণামূলক একটি ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন। জানিয়েছেন, সেই জুয়ার অ্যাপের শুভেচ্ছাদূত হওয়ার খবরও।

প্রচারণামূলক সেই ভিডিওতে বুবলীকে বলতে শোনা যায়, ‘আমি বুবলী।....একজন শুভেচ্ছাদূত। তোমরা সবাই কি তৈরি আছ? অনলাইন স্পোর্টস এবং ক্রিকেট অভিজ্ঞতাকে নেক্সট লেভেলের নিয়ে যাওয়ার জন্য।...শুধুমাত্র একটি আঙুলের ছোঁয়ায়। সুযোগ হাতছাড়া কোরো না।....জেতার আনন্দ উপভোগ করো, নিরাপত্তার স্বার্থে।...যেখানে খেলা শুধু জেতার জন্য।’

সাধারণত চিত্রনায়িকা শবনম বুবলী তাঁর ফেসবুক পোস্টের মন্তব্যের ঘর সবার জন্য উন্মুক্ত রাখেন। তবে জুয়ার অ্যাপের প্রচারণামূলক এই ভিডিওটি পোস্টের পর মন্তব্যের ঘর বন্ধ করে রেখেছেন।

গতকাল শুক্রবার রাতে ভিডিওটি পোস্ট করার পরপরই সমালোচনার মুখে পড়েন। কেউ কেউ বলেন, বুবলীও তাহলে জুয়ার অ্যাপের প্রচারণা শুরু করলেন! নাজমুন নাহার নামের একজন লিখেছেন,‘শেষমেশ বুবলিও কি জুয়ার প্রমোশন করল।’

এ বিষয়ে কথা বলার জন্য বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া পাওয়া যায়নি।

ঢালিউডের জুয়ার অ্যাপের প্রচারণায় কোনো নায়িকার অন্তর্ভুক্তি এবারই প্রথম নয়। এর আগে নুসরাত ফারিয়া, পরীমনি, অপু বিশ্বাস, মাহিয়া মাহির মতো তারকাদেরও দেখা গেছে।

জানা গেছে, বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া ও বাজি ধরা নিষিদ্ধ। প্রচার-প্রচারণাতেও নিষেধাজ্ঞা রয়েছে। গেল জুন মাসে তথ্যপ্রযুক্তি বিশ্লেষকদের বরাতে প্রথম আলোয় প্রকাশিত হয়, সাধারণ মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা অর্জন করতে তারকাদের এ ধরনের বিজ্ঞাপনচিত্রে নেওয়া হয়। এতে সাধারণ মানুষ তারকাদের কথায় প্রলুব্ধ হয়ে জুয়ার ফাঁদে পা দেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত