আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

ঢাকায় আর্মি স্টেডিয়ধাক ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক চ্যারিটি কনসার্ট

ঢাকায় আর্মি স্টেডিয়ধাক ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক চ্যারিটি কনসার্ট

জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সহায়তার জন্য আগামী ২১ ডিসেম্বর রাজধানী ঢাকার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইকোস অব রেভল্যুশন’ শীর্ষক চ্যারিটি কনসার্ট। এতে পারফর্ম করবেন জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘স্পিরিট অব জুলাই’ আয়োজিত এই কনসার্টের টিকিট ও ভেন্যুর ওপর সব ধরনের ভ্যাট ও সম্পূরক শুল্ক অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।


বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) এনবিআরের প্রথম সচিব (মূসক বাস্তবায়ন) মোহাম্মদ আরিফুল ইসলাম এ সুখবর দেন।
​​​​​​​
তার সই করা এক বিশেষ আদেশে বলা হয়েছে, কনসার্টটি আয়োজনে বাংলাদেশ আর্মি স্টেডিয়াম, রাহাত ফতেহ আলী খানসহ সংশ্লিষ্ট ব্যক্তি ও সংস্থা সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে সহযোগিতা করছেন। এটি একটি অলাভজনক আয়োজন। ফলে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২–এর ধারা ১২৬–এর উপধারা (৩)–এ প্রদত্ত ক্ষমতাবলে, এনবিআর কনসার্টটি আয়োজনের ক্ষেত্রে প্রযোজ্য মূসক বা ভ্যাট ও সম্পূরক শুল্ক শর্ত পরিপালন সাপেক্ষে অব্যাহতি প্রদান করলো।

শর্তের মধ্যে রয়েছে, মূসক আইনের ধারা ৯২ অনুযায়ী সংশ্লিষ্ট কমিশনার এ আদেশের মাধ্যমে অব্যাহতিপ্রাপ্ত কনসার্টটি প্রদর্শনের ক্ষেত্রে মূসক ও সম্পূরক শুল্কমুক্তভাবে প্রদর্শনের বিষয়টি নিশ্চিত করবেন; কনসার্টটি মূসক ও প্রযোজ্য সম্পূরক শুল্কমুক্তভাবে প্রদর্শনের ক্ষেত্রে কোনো অনিয়ম বা অভিযোগ আপত্তি উত্থাপিত হলে সে ক্ষেত্রে মূসক ও সম্পূরক শুল্ক পরিশোধযোগ্য হবে।


আয়োজকরা আগেই জানিয়েছে, ইকোস অব রেভল্যুশন কনসার্টের টিকিট বিক্রি থেকে আয়োজক সংস্থা কোনো অর্থ নেবে না। গায়ক রাহাত ফতেহ আলী খান ও তার দল কোনো পারিশ্রমিকও নেবেন না। বিক্রিত টিকিটের পুরো অর্থ জুলাই বিপ্লবে আহত ও নিহতের পরিবারের কল্যাণে ব্যয় করা হবে।

এদিকে কনসার্টের দিন যানবাহন থেকে কোনো টোল আদায় করবে না বলে জানায় ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ। এছাড়া কনসার্টের ভেন্যু আর্মি স্টেডিয়ামের ভাড়াও মওকুফ করেন সেনাবাহিনী।

জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের সম্মানে টিকিটে সর্বোচ্চ ৩৬ শতাংশ ছাড় দেওয়ার ঘোষণা দেন আয়োজকরা।

কনসার্টে আরও গান গাইবেন জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল, চিরকুট, আফটারম্যাথ এবং সিলসিলার শিল্পীরা। এর বাইরে, জনপ্রিয় র‌্যাপ সংগীত শিল্পী শেজান ও হান্নানের পরিবেশনাও থাকছে এ কনসার্টে। সংগীত ছাড়াও কনসার্ট ইভেন্টে জুলাই বিপ্লব-সংক্রান্ত গ্রাফিতি প্রদর্শনী, মঞ্চ নাটক এবং মুগ্ধ ওয়াটার জোনসহ আরও বিভিন্ন কর্নার থাকবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত