আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

মাহির সঙ্গে বিয়ে হয়েছিল আমার, দাবি আসামি শাওনের

মাহির সঙ্গে বিয়ে হয়েছিল আমার, দাবি আসামি শাওনের

সম্প্রতি ঘটা করে বিয়ের পিঁড়িতে বসা মাহিয়া মাহির করা মামলার আসামি শাহরিয়ার ইসলাম শাওন দাবি করেছেন, তার সঙ্গে আগেই এই চিত্রনায়িকার বিয়ে হয়েছিল।
মানহানির মামলায় গ্রেপ্তার শাওনকে দুদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতে হাজির করা হলে তার পক্ষে এই দাবি করেন তার আইনজীবী।
শাওনের জামিনের আবেদন জানিয়ে আইনজীবী বেলাল হোসেন বলেন, “মাহির সঙ্গে শাওনের বিয়ে হয়েছিল। তা বলবৎ থাকা অবস্থাতেই মাহি অন্য একজনকে বিয়ে করেছেন।”
মাহি ও শাওনের ‘বিয়ের কাবিননামা’ও এই আইনজীবী আদালতে জমা দেন বলে জানান সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই উজির আলী।
জামিন আবেদনের বিপরীতে পুলিশ মাহির করা মামলায় শাওনকে আবার জিজ্ঞাসাবাদ করতে আরও সাতদিন হেফাজতে নিতে আবেদন করেন।


তবে হাকিম মাজহারুল ইসলাম কোনো আবেদনই গ্রহণ না করে শাওনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে আদালতে পুলিশের প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার মিরাশউদ্দিন গণমাধ্যমকে জানিয়েছেন।
সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করার দুদিন বাদে গত ২৭ মে ‘বন্ধু’ শাওনের বিরুদ্ধে মামলাটি করেন এই সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী মাহি।
মাহি নামে রুপালি পর্দায় পরিচিত শারমিন আক্তার নীপার অভিযোগ, তার বিবাহিত জীবন ভেঙে দেওয়ার জন্য উদ্দেশ্যমূলকভাবে বন্ধু শাওন ও তার কয়েকজন সঙ্গী ফেইসবুকসহ বিভিন্ন নিউজ পোর্টালে তাদের বিভিন্ন ছবি ছেড়ে দেয়।
মাহি মানহানির মামলা করলেও তা প্রকৃতপক্ষে তথ্য প্রযুক্তি আইনের আওতায় পড়েছে। কারণ উত্তরা পশ্চিম থানায় করা এই মামলায় তিনি অভিযোগ এনেছেন তথ্যপ্রযুক্তি আইনের ৫৭/২ ধারায়।
যে ধারাটিতে মাহিয়া মাহি মামলা করেছেন, তা প্রমাণিত হলে শাস্তি অনধিক ১৪ বছর কারাদণ্ড এবং অনধিক ১ কোটি টাকা জরিমানা।

শেয়ার করুন

পাঠকের মতামত