আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

        ট্রাম্পকে জবাব, লেক অন্টারিওতে বড় সাইন বসাল কানাডা

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

দেখতে আমি ৩০: শাহরুখ খান

দেখতে আমি ৩০: শাহরুখ খান

প্রায় ৫ বছরের বিরতির পর ‘পাঠান’ সিনেমা দিয়ে কামব্যাক করেছিলেন বলিউড কিং শাহরুখ খান। সেই সিনেমার পরিচালক ছিলেন সিদ্ধার্থ আনন্দ। ২০২৩ সালের শুরুতে এই সিনেমার হাত ধরেই বক্স অফিসে কাঁপিয়ে ছিলেন বলিউড বাদশা। আর এবার পাঠান-এর পরিচালক সিদ্ধার্থের সঙ্গেই ফিরছেন শাহরুখের পরবর্তী সিনেমা ‘কিং’ নিয়ে। যদিও প্রথমে এই সিনেমা পরিচালনা করার দায়িত্ব ছিল সুজয় ঘোষের। কিন্তু পরে শোনা যায় তিনি নন, সিদ্ধার্থ সিনেমাটি পরিচালনা করতে চলেছেন।


রোববার (২৬ জানুয়ারি) দুবাইয়ে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বলিউড তারকা, সেখানেই আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছেন যে ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ তার পরবর্তী সিনেমা ‘কিং’ পরিচালনা করবেন।

 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ২ নভেম্বর ৬০ বছরে পা দেবেন শাহরুখ খান। কিন্তু পর্দায় তার অ্যাকশন দেখে কে বলবে! রোববারের অনুষ্ঠানে নিজের বয়স নিয়েও মজা করেছেন শাহরুখ। তার ফ্যান ক্লাবের ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করা হয়েছে।

 


সেখানে অভিনেতাকে বলতে শোনা যায়, ‘চলতি বছরই আমার বয়স ৬০ হবে কিন্তু কে বলবে! আমি দেখতে এখনো ৩০-এর মতো। আপনাদের বলি, কিছু বিষয় ভুলে থাকতে হয়।’ তার এ বক্তব্যের পর ভক্তদের মুহুর্মুহু করতালি শোনা যায়।

একই অনুষ্ঠানে তিনি কথা বলেন তার পরবর্তী ছবি ‘দ্য কিং’ নিয়ে। এমনিতে শাহরুখকে বলা হয় ‘কিং খান’। তার এই উপাধির সঙ্গে কি সিনেমার নামের যোগ আছে? মৃদু হেসে অভিনেতা স্বীকার করে নেন।

 


শাহরুখ জানান, ছবিটির শুটিং ইতিমধ্যেই শুরু হয়েছে। কাজ চলছে পুরোদমে। তিনি বলেছিলেন, ‘আমি এখন মুম্বাইয়ে শুটিং করছি। আমার পরিচালক সিদ্ধার্থ আনন্দ খুব দারুণ। আমি আপনাদের এ বিষয়ে নিশ্চিত করতে পারি যে ছবিটি ‘পাঠান’-এর মতোই আনন্দ দেবে। আপনারা দেখে অনেক মজা পাবেন।’

অভিনেতা তার অনুরাগীদের আরও বলেন, ‘আমি কঠোর পরিশ্রম করছি। সিদ্ধার্থ আনন্দের সঙ্গে পুরো টিম খুব কঠোর পরিশ্রম করছে। আমরা সবাইকে একটা ভালো ছবি উপহার দিতে পারব বলে আশা রাখি। এই ছবি সবাইকে আনন্দ দেবে।’

এই ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন তার কন্যা সুহানা খান। ছবিটিতে খলচরিত্রে দেখা যেতে পারে অভিষেক বচ্চনকে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত