আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

জীবনে চলার পথে মানুষ যেন সাবধান থাকে: জাহিদ হাসান

জীবনে চলার পথে মানুষ যেন সাবধান থাকে: জাহিদ হাসান

বর্তমানে নতুন কোনো নাটক সিনেমায় দেখা মেলে না অভিনেতা জাহিদ হাসানের। তবে অবশেষে তিনি দেখা দিলেন একটি ওয়েব ফিল্মের টিজারে। এ ফিল্মের অন্যতম প্রধান চরিত্রে তিনি অভিনয় করেছেন বলে জানা গেছে। নির্মাতা রায়হান রাফী, তমা মির্জাসহ আমলনামা ওয়েব ফিল্ম-সংশ্লিষ্ট অনেকেই ফিল্মটির টিজার শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা মিলল জাহিদ হাসানের। নির্মাতা জানিয়েছেন এটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে।

সত্য ঘটনার অনুপ্রেরণায় সিনেমা নির্মাণে জুড়ি নেই রায়হান রাফীর। ‘জানোয়ার’, ‘ফ্রাইডে’, ‘টান’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’র পর এবার সত্য ঘটনার ছায়া অবলম্বনে তিনি নিয়ে আসছেন ‘আমলনামা’। চরকি অরিজিনাল ফিল্মটি মুক্তি পাবে শিগগিরই। তার আগে প্রকাশ পেয়েছে সিনেমাটির ফোরটেস্ট ও থিমেটিক পোস্টার।

রাফীর এ নতুন আমলনামায় এবার যুক্ত হয়েছেন জাহিদ হাসান। ফলে দারুণ কিছু হবে বলেই ইঙ্গিত পাচ্ছেন দর্শক।

রায়হান রাফীর ভাষ্যমতে, ‘আমলনামার গল্প সত্য ঘটনার ছায়া অবলম্বনে। তবে এমন গল্প খুব একটা দেখেননি আগে দর্শক। এর মাধ্যমে জাহিদ ভাই আবার ফিরছেন। তাঁকে নতুনরূপে পর্দায় উপস্থাপন করাটা চ্যালেঞ্জের বটে। আমি সেই চ্যালেঞ্জটা নিতে নিয়েছি। এখানে ভিন্ন এক জাহিদ হসানকে দেখবেন দর্শক। যে জাহিদকে আগে কোথাও দেখা যায়নি। সবকিছু মিলিয়ে দর্শকরা ওটিটিতে আরও একটি ভালো কাজ পাবেন বলেই আমার বিশ্বাস।
গত শুক্রবার বিকেলে প্রকাশ পায় ‘আমলনামা’র ফোরটেস্ট বা পূর্বাভাস ভিডিও, যার ক্যাপশনে লেখা, ‘অবিচার যখন হয়ে উঠেছিল বিচারের মাপকাঠি।’ এই শহর, শহরের কিছু মানুষ এবং তাদের অভিব্যক্তি দিয়ে সাজানো হয়েছে সিনেমাটির ফোরটেস্ট।

জাহিদ হাসান বলেন, ‘সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। আমরা আমাদের চরিত্রের মাধ্যমে যে ঘটনা তুলে ধরার চেষ্টা করেছি, সেগুলো যেন আর না ঘটে, সে জন্যই কাজটি করা। ওয়েব ফিল্মটির নামটাও গল্পের সঙ্গে প্রাসঙ্গিক। মানুষ যেন জীবনে চলার পথে সাবধান থাকে, কী করব আর কী করব না, সেটা যেন চিন্তা করে।’

‘আমলনামা’ সিনেমার মাধ্যমে অনেক দিন পর ওটিটিতে দেখা যাবে জাহিদ হাসানকে। শুধু তাই নয়, কবি, গীতিকার, নির্মাতা কামরুজ্জামান কামু আছেন এই সিনেমায়। গাজী রাকায়েতকে এখানে পাওয়া যাবে নতুনভাবে। অভিনেত্রী তমা মির্জা ও সারিকা সাবরিনাও আছেন এই সিনেমায়। সবাই থাকলেও আলোটা বিশেষভাবে জাহিদ হাসানের ওপরই পড়ছে। কারণ তাঁকে এমন গল্পের মূল চরিত্রে দেখতে চায় দর্শক।

এইদিকে অনেক দিন ধরেই নাটকে অনিয়মিত তিনি। কালেভদ্রে শোনা যায় নতুন নাটকে কাজ করার কথা। অসুস্থতাও ঝেঁকে বসেছে শরীরে। এসব ছাপিয়ে জাহিদ হাসানের এমন ওটিটিতে এমন উপস্থিতি দারুণভাবে উচ্ছ্বসিত করেছে ভক্তদের। আগামীতে ওটিটির কাজে নিয়মিতই থাকবেন বলে জানালেন জাহিদ হাসান। তবে সেটা গল্প ও চরিত্রের ওপর নির্ভর করছে বেশি।

অভিনেতার ভাষ্যমতে, ‘বেশ যত্ন ও আন্তরিকতা নিয়ে ওটিটির কাজগুলো হয়। সময় নিয়ে এসব কাজ করার কারণে মানের ক্ষেত্রেও খুব একটা আপস করে না পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠান। তাই কাজ করে এক ধরনের তৃপ্তি পাওয়া যায়। আমি তো বরাবরই ভালো কাজের দিকে মনোযোগী। আগামীতেও গল্প ও চরিত্রে ভালো হলে নিয়মিতই থাকব এ মাধ্যমে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত