আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

এক চাকার সাইকেলে চেপে ৯০ কেজি ওজন তুলে রেকর্ড

এক চাকার সাইকেলে চেপে ৯০ কেজি ওজন তুলে রেকর্ড

ছবিঃ এলএবাংলাটাইমস

এক চাকার সাইকেল চালানো বেশ কঠিন কাজ। এই সাইকেল চালাতে হলে ভারসাম্য রক্ষায় দারুণ দক্ষতা অর্জন করতে হয়। আর ভারোত্তোলন দারুণ পরিশ্রমের, শরীরে প্রচণ্ড শক্তি থাকতে হয়।

কঠিন এই দুই কাজ একত্রে করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের ড্যান গ্যালান্ট। তিনি এক চাকার সাইকেল চালাতে চালাতেই তুলেছেন ৯০ কেজির বেশি ওজন।

ড্যান একজন শখের ভারোত্তোলক। মিশিগানের এই বাসিন্দা একদিন সিদ্ধান্ত নেন, তিনি যে কাজে সেরা, সেই কাজ দিয়েই ইতিহাসে নাম লেখাবেন। তবে শুধু ভারোত্তোলন করে নয়, বরং তিনি অনন্য কিছু একটা করবেন।

এ চিন্তা থেকেই এক চাকার সাইকেলের ওপর ভারোত্তোলন অনুশীলন শুরু করেন ড্যান। এ জন্য শুধু প্রচণ্ড শক্তি থাকলেই হবে না, ভারসাম্য রক্ষার দিকেও গভীর মনোযোগ দিতে হবে।

এক চাকার সাইকেলে চেপে ভারোত্তোলনের রেকর্ড করতে গিয়ে এর আগে চারবার ব্যর্থ হয়েছিলেন ড্যান। পঞ্চমবারের চেষ্টায় সাফল্য তাঁর হাতে ধরা দেয়। তিনি এক চাকার সাইকেল চালাতে চালাতেই মাথার ওপর তুলে ফেলেন ৯৩ কেজি ওজন। তিনি কাজটি করেন ২০২৪ সালে। এর মধ্য দিয়ে তিনি নিজের রেকর্ডই ভাঙেন। এর আগে তিনি এক চাকার সাইকেলে চেপে প্রায় ৭৯ কেজি ওজন তুলেছিলেন।

নিজের আগের রেকর্ড ভাঙতে ড্যান যে অধ্যবসায় ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, তাতে এটা প্রমাণ হয়েছে, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার মূলে একাগ্রতা।

 ‘এটা আমার কাছে পাজল মেলানোর মতো। যেমন এই নতুন পরিস্থিতিতে এক চাকার সাইকেলে চেপে কীভাবে আমি আমার মাথার ওপর এই ওজন তুলতে পারি, সবচেয়ে কার্যকরভাবে, সম্ভাব্য সবচেয়ে নিরাপদে।’

শরীরচর্চা আর ভারোত্তোলনই ড্যানের জীবন। ১৩ বছর বয়স থেকে তিনি ভারোত্তোলন করেন। আর ১৬ বছর বয়স থেকে চালানো শুরু করেন এক চাকার সাইকেল। নিজের এলাকা মিশিগানের গ্র্যান্ড র‍্যাপিডসে তিনি স্থানীয় বাসিন্দাদের এক চাকার সাইকেল চালানো শেখান।

মানুষকে এক চাকার সাইকেল চালানো শেখাতে কেমন লাগে—এমন প্রশ্নের জবাবে ড্যান বলেন, এ অভিজ্ঞতা জাদুকরী। এর মাধ্যমে মানুষকে এটা বোঝানোর সুযোগ পাওয়া যায় যে তিনি কতটা সক্ষম। চাইলেই কঠিন সব কাজ তাঁরা করে ফেলতে পারেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত