আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

সবার কাছে দোয়া চাইলেন পিনাকী ভট্টাচার্য

সবার কাছে দোয়া চাইলেন পিনাকী ভট্টাচার্য

সবার কাছে দোয়া চেয়েছেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্য। শুক্রবার (০৭ মার্চ) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি।


পোস্টে তিনি লিখেছেন, ‘আর কিছুক্ষণ পরে আমার একটা সার্জারি হবে জেনারেল এনেস্থেসিয়া দিয়ে। গুরুতর কিছু নয় কিন্তু সার্জারি করাটা জরুরি। আমার শরীরে সেই ১৯৯০ এর পুলিশি নির্যাতনে একটা পা ছোট হয়ে যাওয়ার পরে নানা জায়গায় যন্ত্রণা থাকে। তো এই সার্জারি করে একটা যন্ত্রণার স্থায়ী উপশম করার চেষ্টা করা হবে।’


তিনি লেখেন, ‘আমার ভিডিও হয়তো নিয়মিতই দেওয়া যাবে। রেকর্ড করে দেওয়া আছে গত রাতেই। ঠিক কতদিন হাসপাতালে থাকতে হবে সেটা নির্ধারিত হবে সার্জারির পরে। আশা করি হাসপাতাল থেকে দুই তিন দিনেই ছেড়ে দেবে।’

তিনি আরও লেখেন, ‘এনেস্থেসিয়া নেওয়ার আগে মনে হয় যদি আর কখনো জ্ঞান ফিরে না আসে? মন্দ না। যন্ত্রণাহীন মৃত্যুর চাইতে আনন্দময় কিছু নাই। পৃথিবীতে আমার সময়টা কেটেছে রোলার কোস্টারের মতো। আমি উপভোগ করেছি প্রত্যেকটা মুহূর্ত। এই জীবনের বেশির ভাগটাই যন্ত্রণার। খুব সামান্য অংশ আনন্দের। যন্ত্রণাটাই জীবন আর আনন্দটা আপনার উপহার। তবে সৃষ্টিকর্তা আমাকে দুহাত উজার করে আনন্দের উপলক্ষ্য দিয়েছেন। অসংখ্য মানুষের অকৃত্রিম ভালোবাসা দিয়েছেন আমি কোনোভাবেই যার যোগ্য ছিলাম না।’


পিনাকী লিখেছেন, ‘যদি সুস্থভাবে ফিরি আবার দেখা হবে। আর না ফিরলে মনে রাখবেন পৃথিবী কারও জন্য থেমে থাকে না। শুধু মানুষের জন্য দরদ আর ইনসাফের শিখাটা জ্বলায়ে রাখবেন। ক্ষমতা নয় মজলুমের সঙ্গে থাকবেন, কারণ সত্য থাকে ওইখানেই। ভালো থাকবেন, নির্বিঘ্নে আর আনন্দে থাকবেন। ফি আমানিল্লাহ। ইনকিলাব জিন্দাবাদ।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত