আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

প্রাণ বাঁচাতেই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম: গোবিন্দ

প্রাণ বাঁচাতেই রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম: গোবিন্দ

গত বছরের শেষ দিকে পায়ে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে যেতে হয়েছিল বলিউড অভিনেতা গোবিন্দকে। সাম্প্রতিক সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদের শিরোনামে। শোনা যায়, স্ত্রী সুনীতার সঙ্গে ৩৭ বছরের দাম্পত্য ছিন্ন করতে চলেছেন অভিনেতা। আর তার নেপথ্যে নাকি পরকীয়া! যদিও পরবর্তীকালে দুজনেই এটিকে মিথ্যা বলে জানায়। এইবার গোবিন্দ দাবি করলেন বলিউডে একসময় ষড়যন্ত্রের শিকার হয়েছিলেন, এমনকি তাকে মেরে ফেলার পরিকল্পনাও করা হয়েছিল। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি অভিনেতা মুকেশ খান্নাকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন গোবিন্দ।

একসময়ে একের পর এক হিট সিনেমায় অভিনয় করেছেন গোবিন্দ। সেই সময়ে বলিউডের অনেকেই নাকি তার জনপ্রিয়তা সহ্য করতে পারছিলেন না। গোবিন্দ বলেন, ‘ইন্ডাস্ট্রির সবাই শিক্ষিত মানুষ। আর আমি একজন অশিক্ষিত বহিরাগত, শিক্ষিতদের সমাজে ঢুকে পড়েছিলাম। অনেকেই এমন ভাবত। পাল্লা দিচ্ছিলাম তাদের সঙ্গে। কেউ কেউ মেনে নিতে পারছিল না। একটা সময়ে আমার বিরুদ্ধে অভিযোগ করা হয় আমি নাকি ইন্ডাস্ট্রিকে অপমানিত করছি। নাম খারাপ করছি। আমি জানি, সবটা আগে থেকে ঠিক করা ছিল। অনেকেই চেয়েছিল আমাকে ইন্ডাস্ট্রি থেকে বের করে দিতে। আমার বাড়ির বাইরে বন্দুক নিয়ে ধরা পড়েছিল এবং আমাকে হত্যা করার জন্য পরিকল্পনা করা হয়েছিল। প্রাণ বাঁচাতেই শেষে রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

তবে কে বা কারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তা জানাননি গোবিন্দ। তিনি আরও বলেন, ‘আমি তাদের নাম আর নতুন করে বলব না। তবে আমি জানি, কোন পর্যায় পর্যন্ত তারা যেতে পারে।’ ১৬ কোটির ক্ষতি হয়েছে তার, অকপটেই জানিয়েছেন গোবিন্দ। এও জানিয়েছেন, কাছের মানুষদের থেকেও খারাপ ব্যবহার পেয়েছেন তিনি।

একসময়ের সুপার হিট এই নায়ক মুদ্রার উল্টো পিঠও দেখেছেন। অনেকটা সময় হাতে ছিল না কোনো কাজ। এ নিয়ে সমালোচনায় পড়তে হয়েছে তাকে। গোবিন্দ জানান, যখন সবাই বলছিল তার হাতে কোনো কাজ নেই, তখন ১০০ কোটি রুপি বাজেটের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন তিনি। পরবর্তী সময় সেই সিনেমাটি যখন হিট হয় তখন এতটাই আফসোস হয়েছিল যে নিজেই নিজেকে চড় মারতে ইচ্ছে করেছিল তার।

এ ছাড়াও প্রায় সময় বলিউড অভিনেতা দাবি করেন জেমস ক্যামেরুনের ‘অ্যাভাটার’ সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। মুকেশ খান্নার এই অনুষ্ঠানেও একই কথা জানালেন। দাবি করলেন অ্যাভাটারের জন্য ১৮ কোটি রুপি পারিশ্রমিকের প্রস্তাব পেয়েছিলেন তিনি। গোবিন্দ জানান অ্যাভাটারের প্রস্তাব তিনি ফিরিয়ে দিয়েছিলেন। কারণ, নির্মাতা সিনেমার শুটিংয়ের জন্য ৪১০ দিন সময় চেয়েছিলেন তার কাছে। এ ছাড়া সারা গায়ে রং মাখার বিষয়টি ভালো লাগে না তার।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত