আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ফিল্মফেয়ারে মোশাররফ-চঞ্চলের মর্যাদার লড়াই। কে হাসবেন বিজয়ের হাসি ?

ফিল্মফেয়ারে মোশাররফ-চঞ্চলের মর্যাদার লড়াই। কে হাসবেন বিজয়ের হাসি ?

আগামী ১৮ মার্চ কলকাতায় বসছে যাচ্ছে বলিউডের শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের জন্য মর্যাদাকর পুরস্কারের আসর ফিল্মফেয়ার। ওই আসরে ২০২৪ সালে পশ্চিমবঙ্গে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্য থেকে বেছে নেওয়া হবে সেরাদের। এতে ভারতের অন্য ইন্ডাস্ট্রির জন্যও চালু হয়েছে আলাদা পুরস্কার।

ভারতীয় বাংলা সিনেমাকে স্বীকৃতি দেওয়ার জন্য চালু হয়েছে ‘জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’। এই বছর কলকাতার চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে (টলিউড) কাজ করেন বাংলাদেশের অভিনয়শিল্পীরাও। সেই সূত্রে জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলার মনোনয়নে জায়গা করে নিয়েছেন তাঁরাও। 

গত সোমবার বিকেলে প্রকাশিত মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন জয়া আহসান, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী।  প্রখ্যাত নির্মাতা মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’ দিয়ে টলিউডে যাত্রা শুরু হয় চঞ্চল চৌধুরীর। সৃজিত মুখার্জি পরিচালিত এ সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয়ের সুবাদে এবারের আসরে সমালোচক বিভাগে সেরা অভিনেতা হিসেবে মনোনয়ন পেয়েছেন চঞ্চল। এইদিকে, একই বিভাগে মনোনয়ন পেয়েছেন মোশাররফ করিম। অর্থাৎ চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম দুজনের যে কেউ হাসতে পারেন বিজয়ের হাসি।

ব্রাত্য বসু পরিচালিত ‘হুব্বা’য় অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন মোশাররফ। এই সিনেমায় তিনি অভিনয় করেছেন হুব্বা শ্যামল নামের এক গ্যাংস্টারের ভূমিকায় । প্রতিবছরই ফিল্মফেয়ারের মঞ্চে নন্দি অভিনেত্রী জয়া আহসানের থাকে সরব উপস্থিতি। এবারের আসরে ‘ভূতপরী’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। তাঁর সঙ্গে মনোনয়ন তালিকায় রয়েছে অপরাজিতা আঢ্য (এটা আমাদের গল্প), কৌশানী মুখার্জি (বহুরূপী), ঐন্দ্রিলা সেন (মির্জা), ঋতুপর্ণা সেনগুপ্ত (অযোগ্য) ও শুভশ্রী গাঙ্গুলির (বাবলি) নাম।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত