আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

‘এক্স-ওয়াইফ’ বলবেন না, : সায়রা বানু

‘এক্স-ওয়াইফ’ বলবেন না, : সায়রা বানু

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের অসুস্থতার খবরের মধ্যেই চমক দিলেন সায়রা বানু। তিনি ভক্তদের অনুরোধ জানায়, তাকে যেন এ আর রহমানের ‘প্রাক্তন স্ত্রী’ বলা না হয়!

গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক অডিওবার্তায় সায়রা বানু এ কথা জানায়।
আনুষ্ঠানিকভাবে এখনো বিচ্ছেদ হয়নি উল্লেখ করে ভক্তদের অনুরোধ করেন তিনি, তাকে যেন এ আর রহমানের প্রাক্তন স্ত্রী বলা না হয়।

এক ভয়েস নোটে সায়রা বানু এই বিষয়ে কথা বলেন। তিনি শুরুতেই সালাম জানিয়ে বলেন, ‘আসসালামু আলাইকুম। আমি তার দ্রুত সুস্থতা কামনা করছি। শুনেছি, তার বুকে ব্যথা হয়েছিল এবং তিনি অ্যাঞ্জিওগ্রাফি করিয়েছেন। আল্লাহর অশেষ রহমতে তিনি এখন ভালো আছেন, সুস্থ রয়েছেন।’

সায়রা আরও বলেন, ‘আমি সবার উদ্দেশে বলতে চাই, আমরা এখনো আনুষ্ঠানিকভাবে তালাকপ্রাপ্ত নই, আমরা এখনো স্বামী–স্ত্রী। শুধু আমি গত দুই বছর ধরে ভালো বোধ করছিলাম না বলে কিছুটা আলাদা ছিলাম, যাতে তার ওপর বাড়তি চাপ না পড়ে। কিন্তু দয়া করে আমাকে “এক্স–ওয়াইফ” বলবেন না। আমরা শুধু আলাদা থাকছি, তবে আমার দোয়া সব সময় তার সঙ্গে রয়েছে। আমি বিশেষভাবে তার পরিবারকে অনুরোধ করব, তাকে অতিরিক্ত চাপ দেবেন না এবং ভালোভাবে দেখাশোনা করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।’

সংগীত পরিচালক অসুস্থ অনুভব করায় গত রাতে চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসক জানায়, রোজা রাখার কারণে তিনি পানিশূন্যতায় ভুগছিলেন, এটা অসুস্থতার মূল কারণ।

এ আর রহমানের মুখপাত্র এনডিটিভিকে বলেন, তিনি গতকাল লন্ডন থেকে ফিরে আসার পর অসুস্থ বোধ করেন। তাই চেকআপের জন্য হাসপাতালে যান। চিকিৎসকেরা জানান, তার অসুস্থতার মূল কারণ পানিশূন্যতা, যা রোজা রাখার কারণে আরও বেড়ে গিয়েছিল।

গত বছর এ আর রহমান ও সায়রা বানু তাদের আইনজীবীর মাধ্যমে বিচ্ছেদের ঘোষণা দেন। দীর্ঘ ২৯ বছরের দাম্পত্য জীবনের পর তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন। তাদের তিন সন্তান রয়েছে—পুত্র এ আর আমিন এবং দুই কন্যা খাতিজা রহমান ও রাইহিমা রহমান।

বিচ্ছেদের ঘোষণা আসার পর এ আর রহমান এক আবেগঘন বার্তায় বলেছিলেন, ‘আমরা ৩০ বছর আজীবন একসঙ্গে থাকার আশা করেছিলাম, কিন্তু সবকিছুরই অদৃশ্য এক সমাপ্তি রয়েছে। এমনকি সৃষ্টিকর্তার সিংহাসনও হয়তো ভাঙা হৃদয়ের ভারে কেঁপে ওঠে। তবুও, এই ভাঙনের মাঝেও আমরা অর্থ খুঁজে ফিরি, যদিও টুকরোগুলো হয়তো আর একত্রিত হবে না। আমাদের বন্ধুদের ধন্যবাদ জানাই, আমাদের এই নাজুক অধ্যায়ে আমাদের গোপনীয়তা বজায় রাখার জন্য।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত