আপডেট :

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

আইপিএলের উদ্বোধনীতে দেখা যাবে একঝাঁক তারকা

আইপিএলের উদ্বোধনীতে দেখা যাবে একঝাঁক তারকা

২২ মার্চ কলকাতার ইডেন গার্ডেনে হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) উদ্বোধনী অনুষ্ঠান। এবারের উদ্বোধনীতে দেখা যাবে একঝাঁক তারকাকে। কারা থাকছেন এই আয়োজনে? জেনে নেওয়া যাক ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে।

প্রথম ম্যাচে স্বাগতিক কেকেআরের মুখোমুখি হবে আরসিবি। তার আগেই হবে উদ্বোধনী অনুষ্ঠান। এবারের আয়োজনে বিশেষ চমক রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

জানা গেছে, আগামী শনিবার এই আয়োজনে ইডেনে একসঙ্গে উপস্থিত থাকতে চলেছেন শাহরুখ খান ও সালমান খান। শাহরুখ আসবেন নিজের দল কেকেআরের খেলোয়াড়দের উৎসাহ দিতে।


সালমান আসবেন নিজের নতুন ছবি ‘সিকান্দার’-এর প্রচারে। এ ছাড়া অতিথির তালিকায় রয়েছেন সঞ্জয় দত্ত, সাইফ আলী খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিত, কারিনা কাপুর খান, সারা আলী খান, উর্বশী রাউতেলা, আয়ুষ্মান খুরানারা। তবে এসব তারকারা উপস্থিত থাকবেন খেলা দেখতে, তাঁরা পারফর্ম করবেন কি না, তা নিশ্চিত নয়।

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, করণ অউজলা, দিশা পাটানি, শ্রদ্ধা কাপুর ও বরুণ ধাওয়ান পারফর্ম করবেন। ওয়ান রিপাবলিক পারফর্ম করবে করণ অউজলা ও দিশা পাটানির সঙ্গে।

এবারের আসরে অংশ নিচ্ছে ১০টি দল—চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটান্স, কলকাতা নাইট রাইডার্স, লক্ষ্‌ণৌ সুপার জায়ান্টস, মুম্বাই ইন্ডিয়ান্স, পাঞ্জাব কিংস, রাজস্থান রয়্যালস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও সানরাইজার্স হায়দরাবাদ। মোট ৭৪টি ম্যাচ ১৩টি ভেন্যুতে খেলবে দলগুলো। আইপিএলের গ্র্যান্ড ফাইনাল হবে আগামী ২৫ মে।

সূত্রঃ প্রথম আলো

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত