আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ঈদে আসছে ভাবনার ‘ছোটকাকু চ্যাপ্টার-টু’

ঈদে আসছে ভাবনার ‘ছোটকাকু চ্যাপ্টার-টু’

এবারের ঈদে আসছে শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গোয়েন্দা সিরিজ ‘ছোটকাকুর’ নতুন সিজন। অনিমেষ আইচ নির্মাণ করেছেন এটি। নির্মাতা এর নাম দিয়েছেন ‘ছোটকাকু চ্যাপ্টার-টু’। এতে অন্যতম চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। 
​​​​​​​
ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে এর প্রথম পর্ব। এবারের সিরিজের নতুন পর্বের নাম ‘মিশন মুন্সিগঞ্জ’। ঈদের অষ্টম দিন পর্যন্ত প্রতিদিন ৬টা ১০ মিনিটে চ্যানেল আইতে এটি উপভোগ করবেন দর্শক।

এর গল্পে দেখা যাবে- দেশের বিভিন্ন স্থানে কয়েকটি খুনের সংবাদে বিচলিত হন ছোটকাকু। ঢাকায় খুন হন উকিল, দ্বিতীয় খুন হয় লালমনিরহাটে একজন চিকিৎসক। ফেনীতে তৃতীয় খুন হয় একজন রাজনীতিবিদ। আর এই তিনজনই এক সময় মুন্সীগঞ্জে ছিলেন। এসব খুনের রহস্য উদঘাটনে ছোটকাকু ছুটে যান মুন্সীগঞ্জ। এভাবেই গল্পটি এগিয়ে চলে।

ছোটকাকু চরিত্রে অভিনয় করেছেন আফজাল হোসেন। তিনি বলেন, ‘ছোটকাকুর সঙ্গে আমার একটা ভালোবাসার বিষয় আছে। আমি ঢাকা শহরে এসে প্রথমে শিশু-কিশোর সংগঠনের সঙ্গে যুক্ত হই। সেই যুক্ত হওয়ার কারণে, আমি যে মানুষটি এসেছিলাম, তার চিন্তা ভাবনাগুলো বদলায়। সে হিসেবে আমার সর্বক্ষণ মনে হয়, এই যে শিশু-কিশোরদের জন্য কিছু করতে চাওয়া, এটা একেবারেই এখন নেই। তাই এটা করা।’

‘মিশন মুন্সিগঞ্জ’-এ আরও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। 

উল্লেখ্য, এই ঈদে ভাবনা অভিনীত একটি শর্টফিল্মও মুক্তি পাবে। দুটি সিনেমার কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। এরমধ্যে রাইসুল ইসলাম অনিকের ‌‘চারুলতা’র ঘোষণা এসেছে। ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা ‘যাপিত জীবন’ কান উৎসবের জন্য জমা দেওয়া হয়েছে। এছাড়া নেপাল, ক্রোয়েশিয়াসহ বিভিন্ন দেশের আরো চারটি উৎসবে সিনেমাটি পাঠানো হয়েছে। এসব উৎসব থেকে ঘুরে আসার পর দেশে মুক্তির তারিখ চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত