আপডেট :

        ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট আটকে দেওয়ার ট্রাম্প প্রশাসনের আবেদন আবারও খারিজ

        অস্বাভাবিক জোয়ারে হান্টিংটন বিচে ১১৪ স্থাপনায় ক্ষয়ক্ষতি, আরও বন্যার আশঙ্কা শহর কর্তৃপক্ষের

        ফ্লুতে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে টম জোন্সের চারটি কনসার্ট স্থগিত, ভক্তদের কাছে দুঃখ প্রকাশ

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

‘জিম্মি’র ট্রেলারে দেখা মিলল অন্য এক জয়ার

‘জিম্মি’র ট্রেলারে দেখা মিলল অন্য এক জয়ার

চরিত্রের বৈচিত্রময়তায় নিজেকে ভেঙেচুরে বার বার দর্শকদের মাঝে নতুন ভাবে ধরা দিয়েছেন দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। এইবার পরিচালক আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ ‘জিম্মি’তে জয়া নতুন ভাবে নিজেকে তুলে ধরেছেন। 

গত শনিবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টায় সামাজিক যোগাযোগমাধ্যমে ওটিটি প্লাটফর্ম হইচই এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘জিম্মি’র ট্রেলার। শেয়ার করা ট্রেলারে দেখা যায়, সাধারণ সরকারি চাকরিজীবী রুনা লায়লা চরিত্রে রয়েছে জয়া আহসান।

আরও দেখা যায়, মধ্যবিত্ত গৃহিনীর এক গল্পকে কেন্দ্র করে এগোবে এ সিরিজ। টানাপোড়েনের এ সংসারে এক সময় রুনার লোভ হবে তার টাকা পয়সা বাড়ি গাড়ি সবা চায়। এরপর রুনার জীবনে পরিবর্তন হতে থাকে। তার হাতে শুধু থাকে টাকা আর টাকা। এত টাকা কোথায় পেলে রুনা? তা জানতে হলে আপনাকে দেখতে হবে জিম্মি। ঈদ উপলক্ষ্যে ২৮ মার্চ হইচইতে মুক্তি পাবে।

নির্মাতা আশফাক নিপুণ বলেন, ‌‘আমাদের সিরিজের প্রথম ঝলক দর্শকের সামনে এসেছে। আশা করছি তারা ট্রেলারটা পছন্দ করেছেন। পুরো টিম মিলে আমরা চেষ্টা করেছি জিম্মির মাধ্যমে নতুন ও ভিন্ন ধরনের একটা গল্প দর্শককে দেখানোর। এখন শুধু মুক্তির অপেক্ষা।’

জয়া আহসান বলেন, ‘আমার কাছে বরাবরই চ্যালেঞ্জিং চরিত্রগুলো পছন্দ। রুনা লায়লার চরিত্রে ঠিক সেই পরিমাণ চ্যালেঞ্জ ছিল। আর আমি সব সময় ডিরেক্টরস আর্টিস্ট। নিপুণের সঙ্গে এটা আমার প্রথম কাজ, তাও আবার সিরিজ। নিপুণ যেভাবে যা যা বলেছে, আমি তাই তাই করেছি। সেটার প্রতিফলন সবাই ট্রেলারে কিছুটা দেখতে পেয়েছেন নিশ্চয়ই। বাকিটা এখন আমার দর্শকের ওপর। তারা বলবে রুনাকে তাদের কেমন লেগেছে। নির্মাতা আমাকে এমন একটা চরিত্রে চিন্তা করেছেন। জিম্মিতে আমার চরিত্রটা আমার ক্যারিয়ারে করা অন্যতম চমৎকার একটা চরিত্র।’

আশফাক নিপুণ পরিচালিত এ সিরিজে আরও অভিনয় করেছেন- ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, এরফান মেধা শিবলুসহ আরও অনেকে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত