আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

শাকিব খানকে কপি, সালমানের বিরুদ্ধে অভিযোগ

শাকিব খানকে কপি, সালমানের বিরুদ্ধে অভিযোগ

বাংলাদেশী সিনেমায় বলিউডের সিনেমা থেকে শুরু করে নায়ক-নায়িকাদের পোশাক ও চালচলনের কপি করার চলটা বেশ পুরোনো। কিন্তু এইবার ঘটনা ঘটেছে ঠিক উল্টো।

কপি করা নিয়ে ‍বিতর্কে জড়ালেন সয়ং বলিউড সুপারস্টার সালমান খান! তাও আবার ঢালিউড সুপারস্টার শাকিব খানকে কপি করার অভিযোগ উঠল ভাইজানের বিরুদ্ধে! আর এ বিতর্কিই এখন উত্তাল নেটদুনিয়া। 

বিতর্কের সূত্রপাত সালমান খানের বহুল আলোচিত সিনেমা ‘সিকান্দার’ নিয়ে। আগামী ৩০ মার্চ বড় পর্দায় মুক্তি পেতে চলেছে সিনেমাটি। এরমধ্যেই শুরু হয়ে গেছে সিনেমার অগ্রিম বুকিংও।

এইদিকে ‘সিকান্দার’ ছবির প্রযোজক তার সোশাল মিডিয়া প্ল্যাটফর্মে ‘জোহরা যাবিন’ গানটি শেয়ার করার পরই। সেই গান দেখেই নেটিজেনদের অভিযোগ, সালমান নাকি বাংলাদেশি সুপারস্টার শাকিব খানকে কপি করেছেন! 

২০২৩ সালে মুক্তি পায় শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ছবিটি। সেই ছবিতে ‘কুরবানি কুরবানি’ গানে শাকিবের লুক, এমনকি ডান্স স্টেপও নাকি হুবহু নকল করেছেন বলি সুপারস্টার। সেই গানের কোরিওগ্রাফি থেকে দৃশ্যগ্রহণ সবকিছুর সঙ্গের নাকি মিল রয়েছে সালমানের ‘জোহরা যবিন’ গানের। আর এই তুলনা টেনেই কটাক্ষ করেছেন অনেকেই।

এক্স হ্যান্ডেলে এক সমালোচক দুটি গানের ভিডিও শেয়ার করে ক্ষোভ উগরে দিয়েছেন মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’-এর বিরুদ্ধে। যেখানে দুইটি গানের কোরিওগ্রাফিতে প্রায় একইরকম দৃশ্যের দেখা মিলেছে।

এইদিকে নেটিজেনের এই পোস্টের বিরুদ্ধে সরব হয়েছেন ভাইজানের অনুগামীরাও। তাদের দাবি- ‘পোশাকের মিল মানেই অনুকরণ নয়।’ আরেকদিকে আরেক নেটিজেন ব্যঙ্গ করে লিখেছেন ‘কী দিন এলো, বাংলাদেশি অভিনেতাকেও কপি করতে হচ্ছে!’ 

অপরজনের মন্তব্য, ‘দারুণ বিষয়! ভাইজান প্রচুর বাংলাদেশি ছবি দেখছেন।’ কেউ লিখেছেন, ‘ভেবেছেন বাংলাদেশি অভিনেতাকে নকল করলে কেউ জানতেও পারবে না!’ এমনই সব তর্ক-বিতর্কে সরগরম নেটপাড়া।

গত দু’সপ্তাহ আগে ‘জোহরা যবিন’ গানটি মুক্তি পেয়েছে। প্রীতমের সুরে গানটি গেয়েছেন নাকাশ আজিজ। সমীর আর দানিশ সাবরি গানটি লিখেছেন। মুরুগাদোস পরিচালিত ‘সিকান্দার’ ছবির এই গানে সালমানের সঙ্গে দেখা যাচ্ছে ছবির নায়িকা রাশমিকা মান্দানাকেও।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত