আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

‘মা ও মা! কেমন আছো তুমি? - পূজা চেরী

‘মা ও মা! কেমন আছো তুমি? - পূজা চেরী

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরী সাফল্যে সবচেয়ে বেশি খুশি হতেন তার মা ঝর্ণা রায়। কিন্তু আজ সোমবার তার মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী। গত বছরের মার্চ মাসে না ফেরার দেশে পাড়ি জমান পূজার মা ঝর্ণা রায়।  মায়ের মৃত্যুর এক বছর পরেও আজও সেই শোক কাটিয়ে উঠতে পারেননি এই অভিনেত্রী। 

গত রোববার দিবাগত রাতে মা ঝর্ণা রায়ের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করে আবেগঘন এক স্ট্যাটাস পূজা চেরী লিখেছেন, ‘মা ও মা! কেমন আছো তুমি? তোমাকে দেখি না ৩৬৫ টা দিন হয়ে গেল। কিভাবে চলে গেল সময়টা। গত বছর এই সময়টা আমার কাছে ছিলো নরকের আগুনের মতো ভয়ঙ্কর।’

এরপর পূজা লিখেন, ‘বুকে কি যেন আটকে থাকে সবসময় মামুনি। মনে করি কাঁদলে মনে হয় ঠিক হয়ে যাবে। কিন্তু না কেমন জানি আরো বুকটা ভারি হয়ে উঠে। মনে হয়, পৃথিবীর সব চেয়ে ভারি পাথর আমার বুকে। মাঝে মাঝে খুব অবাক হই জানো মামুনি, যে মানুষটা তার মেয়েকে ১ মিনিটের জন্য চোখে হারাতো না সেই মানুষটা কতদিন তার মেয়েকে ছেড়ে দূরে আছে।’

আরও লিখেন, ‘জানো মামুনি সবাই আমাকে বলে পূজা তুমি খুব স্ট্রং। হাহাহা, তারা কি জানে যে মেয়েটা তার মায়ের মতোই! তুমিই তো সব শিখিয়েছো মামুনি। একটা মেয়ের মা ছাড়া তার জীবনটা যে কি বেদনার তা কেবলই ওই মা হারা মেয়েরাই বোঝে।’

মায়ের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লিখেন, ‘তবে একটা কথা কি মামুনি, তোমার মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। পরের জন্ম বলে যদি কিছু থাকে আমি যেন তোমার মেয়ে হয়েই জন্ম নেই। ওপারে ভালো থাকো আমার সোনা মামুনি।’


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত