আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

গণহত্যার সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবে ‘প্রচ্যনাট’

গণহত্যার সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবে ‘প্রচ্যনাট’

২৫ মার্চ ১৯৭১ থেকে জুলাই ২০২৪ পর্যন্ত গণহত্যার সকল শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবে ‘প্রচ্যনাট’। এই উপলক্ষ্যে নাট্য সংগঠনটি আজ আজ বিকেলে সাড়ে চারটায় আয়োজন করেছে ‘লাল যাত্রা’।

কর্মসূচীর অংশ হিসেবে বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর প্রাঙ্গণে আয়োজন করা হবে এ অনুষ্ঠান। এরপর, একটি লাল শাড়ির দীর্ঘ আঁচল নিয়ে নাট্য সংগঠনটির সদস্যরা যাত্রা শুরু করবে। তারা স্বোপার্জিত স্বাধীনতা চত্বর থেকে পায়ে হেঁটে যাবে ফুলার রোড সড়কদ্বীপে অবস্থিত স্মৃতি চিরন্তন চত্বর পর্যন্ত।  


কর্মসূচী প্রসঙ্গে প্রাচ্যনাট সদস্য ও কন্ঠশিল্পী রাহুল আনন্দ বলেন, ‘২৫ মার্চ দীর্ঘ কালরাত্রির প্রাক্কালে লাখো শহীদের রক্তের পথ ধরে স্বাধীন আমরা, হেঁটে চলি মুক্তির পথে। জুলাই ২০২৪ শহীদের রক্তে এক নতুন বাংলাদেশের প্রত্যাশায় আমরা ঐক্যের আহ্বানে হেঁটে চলি হাতে হাত ধরে। প্যালেস্টাইন মুক্তির সংগ্রামে ঝরে রক্ত, গাজার পথে পথে। আমরা হেঁটে চলি শহীদের স্মৃতি বুকে নিয়ে, প্রতিবাদে বিচারের দাবিতে। আশা করছি আজ আমাদের কর্মসূচী সফল হবে।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত