আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী জ্যোতি

সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী জ্যোতি

ভারতের মতো বাংলাদেশের রাজনীতিতেও শোবিজ অঙ্গনের তারকাদের আবির্ভাব বাড়ছে। এরইমধ্যে আসাদুজ্জামান নুর, তারানা হালিম, কবরিসহ অনেকেই সংসদের চৌকাঠ মাড়িয়েছেন। এবার জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। ময়মনসিংহ-৩ আসনের উপ-নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।
রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে বুধবার সন্ধ্যায় মনোনয়নপত্র দাখিল করেন তিনি। জ্যোতি বলেন, ''এলাকাবাসীর আগ্রহ ও ভালোবাসাকে সম্মান জানিয়ে নির্বাচনে প্রার্থী হচ্ছি।''
গত ২ মে সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য ডা. ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকিরের মৃত্যুর পর গৌরীপুর আসনটি শূন্য হয়। তফসিল অনুযায়ী আগামী ১৮ জুলাই গৌরীপুর শূন্য আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরই পরিপ্রেক্ষিতে শূন্য আসনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন জ্যোতি।
জ্যোতি বলেন, ''এলাকার মানুষের ভালোবাসাকে সম্মান জানিয়ে আমি জাতীয় সংসদের ময়মনসিংহ-৩ আসনের উপ-নির্বাচনে আমার প্রাণের সংগঠন আওয়ামী লীগ থেকে মননোয়ন চেয়েছি। আশা করি বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনা আমাকে যোগ্য মনে করে প্রার্থী করবেন।''
প্রার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের পর বৃহস্পতিবার সন্ধ্যায় প্রার্থী ঘোষণা করবে আওয়ামী লীগ। জ্যোতি বলেন, ''আমি গৌরীপুরের মেয়ে। এলাকার মানুষের ভালোবাসায় আমি অভিভূত। আমি সব সময় আমার এলাকার মানুষের জন্য কাজ করবো।''
অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি টেলিভিশন ও চলচ্চিত্রে সমানতালে অভিনয় করে দর্শকনন্দিত হয়েছেন।

শেয়ার করুন

পাঠকের মতামত