আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

দর্শকদের উন্মাদনার মাঝে থানায় গেলেন ‘বরবাদ’ এর নির্মাতা-প্রযোজক

দর্শকদের উন্মাদনার মাঝে থানায় গেলেন ‘বরবাদ’ এর নির্মাতা-প্রযোজক

শাকিব খানের সিনেমা মানেই দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা। আর সেটি যদি হয় ঈদের সিনেমা তাহলে তো কথাই নেই। শাকিবের ‘বরবাদ’ নিয়ে আগে থেকেই দর্শকের মধ্যে তুমুল আগ্রহ ছিল। মুক্তির পরেও লক্ষ্য করা যাচ্ছে বিষয়টি। কারণ, উল্লেখযোগ্যসংখ্যক দর্শক হলে হাজির হচ্ছেন সিনেমাটি দেখতে। দারুণ সাড়াও পাচ্ছে সিনেমাটি।


এত দর্শক চাহিদা বলেই, এবারের ঈদে সর্বোচ্চ ১২০টি হলে মুক্তি পেয়েছে ‘বরবাদ’। তবে সিনেমাটি পড়েছে পাইরেসির কবলে। কিছু অসাধু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্নভাবে ছড়িয়ে দিচ্ছে ‘বরবাদ’-এর পাইরেসি।


এবারের ঈদে সর্বোচ্চ ১২০টি হলে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘বরবাদ’। ছবি: সংগৃহীত

এবার অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য গুলশান থানায় হাজির হয়েছিলেন সিনেমাটির পরিচালক মেহেদি হাসান হৃদয় ও প্রযোজক শাহরিন আক্তার সুমি। 

বিষয়টি নিয়ে পরিচালক গণমাধ্যমকে জানান, কোন কোন হল থেকে সিনেমা পাইরেসি হয়েছে সেটা জানা সম্ভব হয়নি। তারা এই পাইরেসির বিরুদ্ধে আইনিভাবে ব্যবস্থা নিচ্ছেন। 

মেহেদি হাসান হৃদয় সামাজিক যোগাযোগমাধ্যমে বরবাদ টিমের পক্ষ থেকে এক পোস্ট দিয়ে লেখেন, ‘বরবাদ- বড় পর্দায় দেখুন, পাইরেসি থেকে বিরত থাকুন, শিল্প ও শিল্পীর সম্মান করুন। ‘বরবাদ’ চলচ্চিত্র নির্মিত হয়েছে অসংখ্য কলা-কুশলীদের কঠোর পরিশ্রম ও সৃজনশীলতায়। আপনার এক মুহূর্তের পাইরেসি পুরো টিমের পরিশ্রমকে ‘বরবাদ’ করতে পারে।’

তিনি আরও লিখেছেন, ‘পাইরেসি বা অননুমোদিত ক্লিপ শেয়ার করা শুধু আইনবিরুদ্ধ নয়, এটি শিল্পের প্রতি অবজ্ঞাও। আসুন, আমরা দায়িত্বশীল দর্শক হই- বড় পর্দায় ‘বরবাদ’ চলচ্চিত্রের আসল অভিজ্ঞতা উপভোগ করি, চলচ্চিত্রকে সম্মান করি। কোনো ধরণের ভিডিও ধারণ বা পাইরেসি থেকে বিরত থাকি।’

শেষে নির্মাতা উল্লেখ করেন, ‘ইতোমধ্যে অনেকগুলো পাইরেসি ক্লিপস আমাদের নজরে এসেছে, যা আমাদের চলচ্চিত্রের জন্য আশঙ্কাজনক। তাই আমরা দ্রুত আইনি ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছি। যেকোনো পাইরেসি লিংক বা ভিডিও আমাদের নজরে এলে আমরা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিত করা হবে।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত