আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

লুকিয়ে ‘দাগি’ দেখলেন নিশো, ধরা পড়লেন ক্যামেরায়

লুকিয়ে ‘দাগি’ দেখলেন নিশো, ধরা পড়লেন ক্যামেরায়

লম্বা বিরতি দিয়ে আবারও রাজকীয় প্রত্যাবর্তনে সিনেমায় ফিরেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। এটি তার দ্বিতীয় সিনেমা। প্রেক্ষাগৃহে মুক্তির পর দর্শকদের মাঝে সাড়া জাগাচ্ছে ‘দাগি’। সামাজিক যোগাযোগমাধ্যমেও সিনেমাপ্রেমীরা এ সিনেমার বেশ প্রশংসা করেছেন।


এদিকে নিজের সিনেমা নিয়ে দর্শক প্রতিক্রিয়া সরাসরি জানতে চাইলেন তারকা অভিনেতা আফরান নিশো। তাই মাস্ক মুখে লুকিয়ে সিনেপ্লেক্সে চলে গেলেন ‘দাগি’ দেখতে। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে হাউজফুল ছবি দেখার ফাঁকে মাস্ক খুলতেই ক্যামেরায় ধরা পড়লেন তিনি।


পরে সাংবাদিকদের কাছে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘দাগি’ নিয়ে প্রকাশ করলেন উচ্ছ্বাস। নিশো বলেন, ‘সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ এবং ভালোবাসা ‘দাগি’ টিমের ঈদের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে।’


‘থিয়েটার থেকে বের হয়ে দর্শক যে তৃপ্তি নিয়ে উল্লাস প্রকাশ করছে, এটাই আমাদের অর্জন। তাই লুকিয়ে সিনেমাটি বড় পর্দায় আমি দেখতে গিয়েছিলাম। কারণ কাছ থেকে দর্শক প্রতিক্রিয়া অনুভব করার সুযোগটি আমি হাত ছাড়া করতে চাইনি’, যোগ করেন নিশো।

ছোট পর্দা থেকে ওটিটিতে দুই বাংলায় সাড়া জাগানো এ অভিনেতা আরও বলেন, ‘সিনেমা হলে গিয়ে যখন প্রতি সংলাপে সংলাপে দর্শকদের অনুভূতি দেখেছি, তখনই মনে হয়েছে এবারের ঈদ ভাল কাটবে। এ ছাড়া বড় পর্দায় ‘দাগি’ দেখিনি আমি। তাই নিজেকেও দেখতে গিয়েছিলাম, ‘দাগি’তে বড় পর্দায় আমাকে কেমন লাগছে। সবকিছু মিলিয়ে- আলহামদুলিল্লাহ!’

 

প্রসঙ্গত, এবার ঈদে মুক্তি পেয়েছে নিশোর দ্বিতীয় সিনেমা ‘দাগি’। এটি পরিচালনা করেছেন শিহাব শাহীন। ছবিতে নিশোর বিপরীতে অভিনয় করছেন তমা মির্জা। এছাড়া আরও অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, গাজী রাকায়েত, রাশেদ মামুন অপু, শহীদুজ্জামান সেলিম, মিলি বাশার, মনিরা আক্তার মিঠু, মেহের আশা, বাসার বাপ্পি, প্রীতি আলভী ও লুৎফর রহমান শিমন্ত সহ আরও অনেকে।

এবারের ঈদে মুক্তি পাওয়া ছয়টি ঢাকাই ছবির মধ্যে শাকিব খানের ‘বরবাদ’ ও নিশোর ‘দাগি’ এগিয়ে আছে হল দখলের লড়াইয়ে। এ ছাড়া সিয়াম-বুবলীর ‘জংলি’ নিয়েও আছে দর্শক চাহিদা। আছে ‘চক্কর ৩০২’, ‘অন্তরাত্মা’ ও ‘জ্বীন-৩’ নিয়েও মিশ্র প্রতিক্রিয়া।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত