আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

জানা যায় শামীমের স্ত্রীর পরিচয়, সাথে এলো নিধি-রাবার বিয়ের খবর

জানা যায় শামীমের স্ত্রীর পরিচয়, সাথে এলো নিধি-রাবার বিয়ের খবর

অভিনেতা শামীম হাসান সরকারের বিয়ের খবরের সঙ্গে গত শুক্রবার আরও একটি বিয়ের চমক ঘটলো। কাছাকাছি সময়ে জানা যায়, বিয়েবন্ধনে আবদ্ধ হলেন সাম্প্রতিক সময়ের আলোচিত সংগীত পরিচালক আরাফাত মহসিন নিধি ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার রাবা খান বিয়ে করেছেন।

গত শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে বিয়ের সংবাদ জানান শামীম হাসান সরকার নিজেই। স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে প্রোফাইল ছবি পরিবর্তন করেছেন তিনি। তাঁর স্ত্রীর প্রোফাইল থেকে জানা যায়, ফরিদপুরের মেয়ে আফসানা আক্তার প্রীতি পড়াশোনা করছেন ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে।

আফসানার সঙ্গে চার মাস ধরে শামীরের পরিচয়, এরপর পারিবারিকভাবে তাঁদের কথাবার্তা আগায়। দুই পরিবারের সম্মতিতে পরে বিয়েটা পারিবারিকভাবেই সম্পন্ন হয়েছে।

সংগীতাঙ্গনের পরিচিত মুখ আরাফাত মহসিন নিধি। সুরকার ও সংগীত পরিচালক নিধি মাঝেমধ্যে গানও গেয়ে থাকেন। তবে আবহসংগীতের কাজে তাঁর ব্যস্ততা বেশি। অন্যদিকে রাবা খান কনটেন্ট ক্রিয়েটর এবং অভিনয়ও করে থাকেন। চার বছরের প্রেমের সম্পর্ক শেষে গতকাল শুক্রবার বিয়ে করেছেন তাঁরা।

জানা যায়, গানের সূত্র ধরে সম্পর্কটি চার বছরের চুপি চুপি প্রেমের হলেও গতকাল শুক্রবার বিকেলে তা জমকালো বিয়ের আনুষ্ঠানিকতায় গড়িয়েছে ঢাকার তেজগাঁওয়ের একটি রেস্টুরেন্টে, যেখানে ছিলেন নিধি-রাবা পক্ষের বন্ধু ও স্বজনেরা। ২০২২ সালে প্রকাশিত ‘প্রেমিকা’ গানে পাওয়া গেছে নিধি ও রাবাকে। গানটির কথা লিখেছেন ও সুর বেঁধেছেন দুজনেই।

এইবারের ঈদে মুক্তি পাওয়া চলচ্চিত্র ‘বরবাদ’ ও ‘দাগি’র আবহ সংগীতের কাজ করেছেন আরাফাত মহসিন। এর আগে ‘তুফান’ ছবির আবহ সংগীতের কাজ করেও প্রশংসা কুড়িয়েছেন তিনি। ‘দাগি’ ছবির নিশোর গাওয়া গানটিতে কণ্ঠও দিয়েছেন আরাফাত মহসিন।

আরেকদিকে ২০২০ সালে ফোর্বস ম্যাগাজিনের অনূর্ধ্ব-৩০ ক্যাটাগরিতে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত ৩০ তরুণ উদ্যোক্তার তালিকায় স্থান পেয়েছিলেন রাবা খান। নিজের ইউটিউব চ্যানেল ‘দ্য ঝাকানাকা প্রজেক্ট’-এ সমাজের নানা বিষয়ে ব্যঙ্গাত্মক ভিডিও বানিয়ে তরুণদের মধ্যে পরিচিতি পেয়েছেন রাবা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত