আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

কালজয়ী গান গাইলেন টিনা রাসেল

কালজয়ী গান গাইলেন টিনা রাসেল

গানটি মূলত অতুল প্রসাদ সেনের। মানে বাংলা গানের এই কিংবদন্তির কথা-সুরে গেয়েছিলেন আরেক নন্দিত শিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়। ‘একা মোর গানের তরী’ নামের এই কালজয়ী গানটি এখনও যেন সমান ধারায় বয়ে চলছে শ্রোতামনে।

তারই নতুন প্রতিধ্বনি এলো এই ঈদ উৎসবে, সময়ের অন্যতম মেধাবী শিল্পী টিনা রাসেলের কণ্ঠে।

গত শতকের ৫০ দশকে এই গানটির সৃষ্টি। যার কথা-সুর হুবহু রেখে, এবার সংগীতে আনা হয়েছে খানিক আধুনিকায়ন। সঙ্গে টিনা রাসেলের গায়কী, মুগ্ধ করবে প্রতিমা ভক্তদেরও। নির্মাণ হয়েছে একটি দৃষ্টিনন্দন ভিডিও। যা গানটির মর্মবাণীতে নতুন আবহ সৃষ্টি করেছে।


ঈদ উপলক্ষে শুক্রবার গানচিত্রটি উন্মুক্ত হয়েছে টিনা রাসেলের নিজস্ব ইউটিউব চ্যানেলে। মিলছে প্রশংসা।

গানটি করা প্রসঙ্গে টিনা রাসেল বলেন, ‘পঞ্চকবির গান অনেক বেশি গাওয়া হতো, গান শেখা এবং পড়ালেখার অংশ হিসেবে, কিন্তু খুব ভয় লাগতো গাইতে! অনেক দিন পর খুব ভালোলাগার একটা গান আবারও নিজের জন্য গাইলাম, আপনাদের মতামত জানাবেন কেমন লাগলো।’

টিনা রাসেল এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী। গান নিয়ে উচ্চতর পড়াশুনা শেষে নিয়মিত গাইছেন সিনেমা, নাটক ও মঞ্চে। মৌলিক আধুনিক গানের পাশাপাশি নিয়মিত কণ্ঠে তুলছেন পুরনো দিনের অসাধারণ সব গান। নিজস্ব বাচনভঙ্গি ও সাবলীল উপস্থাপনার কারণে টেলিভিশন দর্শকদের মনেও জায়গা করে নিয়েছেন এই শিল্পী। পাশাপাশি একজন সফল উদ্যোক্তাও তিনি। উদ্যমী এই তরুণ তারকা নিজেকে বরাবরই তুলে ধরছেন নানান মাধ্যমে। তবে সবকিছু ছাপিয়ে গানের মাঝেই আনন্দ খুঁজে পান টিনা রাসেল।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত