আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

টেস্ট স্কোয়াডে ডাক পেলেন সাকিব, নেই তাসকিন

টেস্ট স্কোয়াডে ডাক পেলেন সাকিব, নেই তাসকিন

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে অংশ নিবে বাংলাদেশ ক্রিকেট দল। আসন্ন সিরিজটি সামনে রেখে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ মঙ্গলবার দুপুরে দল ঘোষণা করেন প্রধান নির্বাচক। 

দলের নেতৃত্বে রাখা হয়েছে নাজমুল হোসেন শান্তকে। তার ডেপুটি করা হয়েছে স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার তানজিম হাসান সাকিব। এই পেসার বাংলাদেশের হয়ে ২৮টি সাদা বলের ম্যাচে খেলেছেন। এইবার তিনি ডাক পেলেন প্রথমবারের মতো ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটের দলে। ইনজুরির কারণে নেই তারকা পেসার তাসকিন আহমেদ। পিএসএল খেলতে যাওয়া দলে রাখা হয়নি উইকেটরক্ষক ব্যাটার লিটন দাসকে। 


আসছে এই গুরুত্বপুর্ণ সিরিজের জন্য বাংলাদেশ দল আগামী ১১ এপ্রিল থেকে সিলেটে প্রস্ততি ক্যাম্প শুরু করবে। ডিপিএলে ১০ এপ্রিল নিজেদের খেলা শেষ করেই জাতীয় দলের ক্রিকেটাররা সরাসরি ক্যাম্পে যোগ দিবেন। 

উল্লেখ্য যে, ২০২৪ সালের শুরুতে বাংলাদেশের জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল । তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে তখন শুধুমাত্র পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হয়েছিল। এবার সেই স্থগিত থাকা টেস্ট সিরিজটি আয়োজন করছে বিসিবি।

বাংলাদেশ সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেখানে সিরিজটি ১-১ সমতায় শেষ হয়েছিল। তার আগে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা এবং ভারতের মাঠে অনুষ্ঠিত টেস্ট সিরিজে তামিম-সাকিবকে ছাড়াই খেলতে নেমেছিল বাংলাদেশ এবং উভয় সিরিজেই পরাজিত হয়েছিল।

পরিসংখ্যান বলছে, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের রেকর্ড বেশ ভালো। ২০২০ সালে ঘরের মাঠে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। এমনকি সর্বশেষ ২০২১ সালে হারারেতে অনুষ্ঠিত টেস্ট ম্যাচেও বাংলাদেশ ২২০ রানের বিশাল জয় পেয়েছিল। 

দুই দলের মধ্যে এ পর্যন্ত মোট ১৮টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে বাংলাদেশ ৮টি এবং জিম্বাবুয়ে ৭টিতে জয়লাভ করেছে। জিম্বাবুয়ের সর্বশেষ জয়টি ছিল ২০১৮ সালে।

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিব।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত