আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

৭ দিনে ‘বরবাদ’ সিনেমার ২৭ কোটি টাকার বেশি টিকিট বিক্রি

৭ দিনে ‘বরবাদ’ সিনেমার ২৭ কোটি টাকার বেশি টিকিট বিক্রি

দেশর জনপ্রিয় নায়ক শাকিব খান অভিনীত ছবি ‘বরবাদ’-এর মুক্তির এক সপ্তাহ পেরিয়েছে। এরইমধ্যে সাত দিনে ছবিটি সারাদেশে কত টাকার টিকেট বিক্রি হয়েছে এই তথ্য জানিয়েছেন বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রডাকশন। মুক্তির প্রথম সাত দিনে ২৭ কোটি টাকার বেশি টিকিট বিক্রি হয়েছে ‘বরবাদ’-এর। সিনেমাটির প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে এই তথ্য।

মুক্তির নবম দিনে রিয়েল এনার্জি প্রডাকশন নিশ্চিত করেছে, তারা ‘বরবাদ’র মাধ্যমে ২৭ কোটি টাকার বেশি টিকেট বিক্রি করেছে। তারা জানিয়েছে, এ পর্যন্ত ২৭ কোটি ৪৩ লাখ টাকার টিকিট বিক্রির হয়েছে। ওই পোস্টে প্রতিষ্ঠানটি লিখেছে, ‘মুক্তির পর থেকে সারাদেশের দর্শকদের ভালোবাসা আমাদের মুগ্ধ করেছে। আপনাদের সবার এই ভালোবাসা অব্যাহত থাকুক।

২০২৩ সালের ঈদুল আজহায় শাকিবের প্রিয়তমা একমাস ২৭ কোটি টাকার টিকেট বিক্রির খবর প্রকাশ করেছিল। এবার মাত্র সাতদিনেই ‘বরবাদ’ সেই সাফল্যে অর্জন করল। ঈদুল ফিতরে মুক্তির পর নবম দিনেও সিনেপ্লেক্স ও মাল্টিপেক্স মিলিয়ে প্রায় ৬৫টি শো চলছে বরবাদের।

সিঙ্গেল স্ক্রিনে অধিকাংশ হল দুই সপ্তাহের জন্য বরবাদ বুকিং নিয়েছিল। জানা যায়, বরবাদের দর্শক অধিকাংশ হল নতুন রেন্টাল দিয়ে সপ্তাহ বাড়িয়ে নিচ্ছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, চলতি মাসেই ‘বরবাদ’ যুক্তরাষ্ট্র, কানাডা, মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়া, ইউরোপে মুক্তি পাবে। সে হিসেবে এই আয়ের পরিমাণ অচিরেই ৫০ কোটি ছাড়িয়ে যেতে পারে।

মাল্টিপ্লেক্সের বাইরে দেশের ১১২টি সিঙ্গেল স্ক্রিনে দেদারসে ব্যবসা করছে ‘বরবাদ’। হল মালিকরা বলছেন, ‘আগামী কোরবানির ঈদ পর্যন্ত ব্যবসা টানতে পারে বরবাদ।

মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরো আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য প্রমুখ। এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান।

 
এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত