আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ফাঁকা বাড়িতে বিদ্যুৎ বিল লাখ টাকা এরই ক্ষোভ ঝাড়লেন কঙ্গনা

ফাঁকা বাড়িতে বিদ্যুৎ বিল লাখ টাকা এরই ক্ষোভ ঝাড়লেন কঙ্গনা

অপ্রিয় সত্য মুখের ওপর বলতে ভালোবাসেন। ইন্ডাস্ট্রিতে ঠোঁট কাটা অভিনেত্রী হিসেবে পরিচিত বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তার মন্তব্যের জেরে অস্বস্তিতে ভোগেন বলিউডের জাঁদরেল অভিনয় শিল্পীরা। সেসব নিয়ে মোটেই ভাবেন না এ তারকা।

স্বঘোষিত এই বলিউড ‘ক্যুইন’ এখন অভিনয়ের পাশাপাশি পুরোদমে রাজনীতিবিদ। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা কেন্দ্রের সংসদ সদস্য তিনি। কর্মসূত্রে থাকেন দিল্লিতে, নয়তো মুম্বাইয়ে থাকেন তিনি।

মানালিতে পাহাড়ের কোলেও রাজকীয় এক বাড়ি রয়েছে অভিনেত্রীর। সেই বাড়িতে অবশ্য খুব বেশি থাকা হয় না, এমনটাই দাবি কঙ্গনার। তার পরও পাহাড়ি বাড়ির বিদ্যুতের বিল দেখে রীতিমতো বিস্মিত অভিনেত্রী! এ নিয়ে তিনি খেপেছেন হিমাচল প্রদেশের কংগ্রেস সরকার বিরুদ্ধে।

কঙ্গনা রানাওয়াত বাড়িতে না থাকার পরও এক লাখ টাকা বিদ্যুৎ বিল এসেছে তার। এতেই চটে গেছেন অভিনেত্রী। এ কারণে সম্প্রতি মান্ডির এক রাজনৈতিক অনুষ্ঠানে অংশ নিয়ে সংশ্লিষ্ট ইস্যুতে রাজ্যের কংগ্রেস সরকারকে কটাক্ষ করতে ছাড় দেননি তিনি। এমনকি ‘নেকড়ে’ বলেও মন্তব্য করেছেন বলি তারকা।

কঙ্গনা রানাওয়াত জানান, ‘এ মাসে আমার মানালির বাড়িতে এক লাখ টাকা বিদ্যুৎ বিল এসেছে। যেখানে আমি থাকিই না। কতটা নাজুক অবস্থা, দেখুন। আমি এসব পড়ি আর এটা ভেবে লজ্জা পাই যে, হিমাচলে কী চলছে।’

তিনি আরও বলেন, ‘তবে আমাদের কাছে তো একটা উপায় রয়েছে। আমার যেসব ভাই-বোনেরা মাঠে কাজ করেন, এই দেশ, এই রাজ্যকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া আমাদের সবার দায়িত্ব। আমি তো বলব, এরা নেকড়ে। আর আমাদের রাজ্যকে ওদের হাত থেকে রক্ষা করার দায়িত্বও আমাদেরই।’

এইদিকে, চলতি বছর রেস্তোরাঁ ব্যবসায় নাম লিখিয়েছেন কঙ্গনা। হিমাচলের পাহারের কোলঘেঁষে ‘দ্য মাউন্টেন স্টোরি’ নামের রেস্তোরাঁটি চালু হয়েছে চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি। শুধু কঙ্গনাই নয়, বলিউড তারকাদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া, শিল্পা শেঠি, গৌরী খান, মৌনি রায়, রাকুল প্রীত সিং, সানি লিওনদেরও নিজস্ব রেস্তোরাঁ ব্যবসা রয়েছে।

প্রসঙ্গত, অভিনেত্রীর সর্বশেষ রিলিজ ছিল ‘ইমার্জেন্সী’, যেখানে তিনি অভিনয় করেছিলেন প্রধানমন্ত্রীর চরিত্রে। তারপর নতুন ছবির কথা তিনি আর কিছুই বলেননি। তবে, ছবির জন্যও যে তিনি নিজের বাড়ি ঘর এবং তার ভেতরে থাকা সবকিছুই বন্ধক রেখেছিলেন সেকথা জানিয়েছিলেন নিজেই। এমনকি, এও বলেছিলেন যে ইমার্জেন্সী ভাল ব্যবসা না করলে তার জীবনে বড় লস হতে পারে।

যদিও, কঙ্গনার শেষ কিছু ছবি একেবারেই বক্স অফিসে লাভ করতে পারেনি। বরং, ‘মনিকর্নিকা’ এবং ‘কুইন’ এর পর তাকে সেভাবে কোনও ছবিতেই দারুণ পারফর্ম করতে দেখা যায়নি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত