আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

শিল্পকলায় এই প্রথমবার চৈত্রসংক্রান্তির আয়োজনে ব্যান্ড শো

শিল্পকলায় এই প্রথমবার চৈত্রসংক্রান্তির আয়োজনে ব্যান্ড শো

চৈত্রসংক্রান্তি উদযাপনের মধ্য দিয়ে আজ বিদায় জানানো হচ্ছে ১৪৩১ বঙ্গাব্দকে। ঋতুরাজ বসন্তের শেষ দিনটিতে দেশের নানা প্রান্তে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য সব অনুষ্ঠানের। আবহমান বাংলার চিরায়ত এই উৎসবকে নতুনভাবে রাঙাতে রাজধানীর জাতীয় সোহরাওয়ার্দী উদ্যানে ব্যান্ড শো ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে থাকছে ঐতিহ্যবাহী ঢাকঢোল, লাঠিখেলাসহ বিভিন্ন আদিবাসী জাতিগোষ্ঠী এবং দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর পরিবেশনা। 

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ‘চৈত্রসংক্রান্তি ব্যান্ড শো সাংস্কৃতিক অনুষ্ঠান’-এর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগ। ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে মেঠোপথ কমিউনিকেশন। আয়োজকরা জানায়, আজ দুপুর ২টায় শুরু হবে চৈত্রসংক্রান্তির আয়োজন। এতে থাকছে মারমা, ত্রিপুরা, গারো, চাকমা ও খাসিয়া জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক দল চিম্বুক, ইমাং, ইনভোকেশন, ইউনিটি, এফ মাইনর, দি রাবুগার পরিবেশনা। ঐতিহ্যবাহী ঢাকঢোল, লাঠিখেলাসহ থাকছে আরও বেশ কিছু আয়োজন। ব্যান্ড শো পর্বে থাকছে ওয়ারফেজ, আর্টসেল, দলছুট, ভাইকিংস, লালন, অ্যাভয়েড রাফা ও ফিডব্যাকের পরিবেশনা। আয়োজকরা আরও জানায়, শুধু অনলাইনে নিবন্ধন করা দর্শক এ আয়োজন উপভোগ করার সুযোগ পাবেন। দুপুর ১২টায় দর্শকের প্রবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানের নির্দিষ্ট পাঁচটি গেট খুলে দেওয়া হবে। ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দর্শক সেখানে প্রবেশ করতে পারবেন। অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পী ও ব্যান্ড সদস্যরা জানান, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাংলার চিরায়ত এই উৎসবে যে নতুনমাত্রা যোগ করা হয়েছে, তা প্রশংসনীয়। সে কারণেই তারা চেষ্টা করবেন চৈত্রসংক্রান্তি উৎসবকে সুরে সুরে বর্ণাঢ্য করে তোলার। 

এইদিকে, রাজধানী ঢাকা ছাড়াও নেত্রকোনা জেলার আঙ্গরোয়া গ্রামে চৈত্রসংক্রান্তি উপলক্ষে ‘খনার মেলা’র আয়োজন করা হয়েছে। আজ সূর্যোদয় থেকে শুরু হবে এই আয়োজন। চলবে পহেলা বৈশাখ সূর্যোদয় পর্যন্ত। রাত-দিনব্যাপী এ আয়োজনে থাকছে গান, কবিতা, বাউলগান, কিচ্ছাপালা, গাইন গীত, শ্লোক, খনার কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, জীবন আর জ্যোতির্বিদ্যা নিয়ে বিশেষ আলোচনা। এই মেলায় গান পরিবেশন করবেন প্রখ্যাত বাউল সুনীল কর্মকার, প্রবীণ কৃষক বাউল মিয়া হোসেন ও শেফালী গায়েন। তাদের পাশাপাশি থাকছে বরেণ্য শিল্পী কফিল আহমেদ, কৃষ্ণকলি ও তাঁর গানের দল, সংগঠন সমগীত, ব্যান্ড সহজিয়া, চিৎকার, মুসা কলিম মুকুল, ফকির সাহেব, কুয়াশা মূর্খ, নূপুর সুলতানা, মঙ্গলঘরের শিল্পী কৃষক দুদু কাঞ্চন, দুলাল চিশতি, তরুণ শিল্পী ফয়সল, উদয়, সুমন, হৃদয়সহ আরও অনেকের পরিবেশনা।

উপস্থিত দর্শক-শ্রোতার অংশগ্রহণে খনার ওপর বিশেষ আলোচনা পর্বে ‘জল ভালা ভাসা/ মানুষ ভালা চাষা’– এই প্রতিপাদ্য নিয়ে কথা বলবেন গবেষক-লেখক পাভেল পার্থ, প্রাকৃতিক কৃষি আন্দোলনের সংগঠক দেলোয়ার জাহান, কবি আহমেদ নকিব, লেখক ও সংস্কৃতি সংগঠক বাকি বিল্লাহ, শিল্পী ও সংস্কৃতি সংগঠক বীথি ঘোষ, কবি আসমা বীথি, সংস্কৃতি সংগঠক আবুল কালাম আল আজাদ, লোকসাহিত্য গবেষক রাখাল বিশ্বাস, মঙ্গলঘর পরিসরের প্রধান সংগঠক বদরুন নূর চৌধুরী লিপন ও শিল্পী কফিল আহমেদ।

পুরো আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে এলাকাবাসী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও মিডিয়া কমিউনিকেশন প্রতিষ্ঠান কুল এক্সপোজার। এ ছাড়া দেশের নানা প্রান্তে চৈত্রসংক্রান্তি উদযাপনে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যা বাংলার ঐতিহ্যকে তুলে ধরার পাশাপাশি দর্শকের বিনোদনের তৃষ্ণা মেটাবে বলেও আয়োজকরা আশা প্রকাশ করছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত