আপডেট :

        লস এঞ্জেলেসে ৪০ হাজার পাউন্ড বিয়ার চুরি, তথ্য দিলে মিলবে ২০ হাজার ডলার পুরস্কার

        হারিকেনে রূপ নিয়েছে ট্রপিক্যাল স্টর্ম ‘মেরি’, লেবার ডে ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও বড় ঢেউয়ের আশঙ্কা

        লস এঞ্জেলেসের পোশাক কোম্পানি থেকে ২৫ লাখ ডলারের বেশি চুরির অভিযোগ, নারীর বিরুদ্ধে ১০৬ মামলা

        যুক্তরাষ্ট্র-কানাডায় কোটি মানুষের ড্রাইভিং লাইসেন্স ফাঁসের অভিযোগ, তদন্তে এফবিআই

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৪ জন নিহত, ‘যুদ্ধাপরাধের’ অভিযোগ ইরানের

        সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র-কানাডা থেকে লন্ডনে সরানো হলো নেদারল্যান্ডসের বিপুল স্বর্ণ

        শ্রমিক দিবসের ছুটিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বৃষ্টি ও ঝড়ের আশঙ্কা

        সড়কের পাশে নবজাতকের মরদেহ, হত্যার অভিযোগে বাবা ও ১৪ বছরের মেয়েকে খুঁজছে পুলিশ

        বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলায় ৫ জন নিহতের পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

        ২৫০ দিন পর থাইল্যান্ডে মার্কিন বিমানবাহী রণতরী, স্বস্তি পাচ্ছেন ৫ হাজার নাবিক

        ভুল বাড়ির দরজায় কড়া নাড়ায় কলেজছাত্রকে গুলি, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

        সাবেক অভিবাসন কর্মকর্তাদের চাকরি ঠেকাতে ক্যালিফোর্নিয়ায় নতুন বিল

        ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর ও ঈদুল আজহাকে স্বীকৃতি দেওয়ার বিল

        টুপাক শাকুর হত্যার পরিকল্পনায় সাবেক গ্যাং বস দোষী সাব্যস্ত

        কয়েক মাসের উত্তেজনার পর পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় কমছে তাপ, রোববার থেকে স্বস্তি

        লা ভার্নেতে পানির ট্যাংকে আটকা মা ভালুক ও দুই শাবক উদ্ধার

        চুরি করা ক্রেডিট কার্ডের তথ্য দিয়ে ৩৮ হাজার ডলারের কেনাকাটা

        শুল্কযুদ্ধে কানাডা-যুক্তরাষ্ট্রের মানুষের ওপর কতটা চাপ পড়বে?

        ট্রাম্পের বক্তৃতা নিয়ে বাজি, সাবেক হোয়াইট হাউস কর্মীকে ১.৭২ লাখ ডলার জরিমানা

‌‘তৌহিদী জনতার’ চিঠি পেয়ে বাতিল হলো শেষের কবিতা নাটকের প্রদর্শনী

‌‘তৌহিদী জনতার’ চিঠি পেয়ে বাতিল হলো শেষের কবিতা নাটকের প্রদর্শনী

নাটকপাড়া খ্যাত বেইলি রোডের মহিলা সমিতিতে আজ রোববার ও আগামীকাল সোমবার দুইদিনব্যাপী শেষের কবিতা নাটক প্রদর্শনের কথা ছিল। তবে সেটি আর হচ্ছে না ‘তৌহিদী জনতার’ উড়ো চিঠির কারণে। হুমকিমূলক বক্তব্য ‘এ নাটকের প্রদর্শনীর সময় মহিলা সমিতিতে ভাঙচুর হলে তার দায় ‘তৌহিদী জনতা' নেবে না’ এমন চিঠি পেয়ে মহিলা সমিতি নাট্যদল প্রাঙ্গণেমোরকে দেওয়া মিলনায়তন বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেয়।

চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকার নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে টানা দুই দিন এ নাটকের প্রদর্শনী উপলক্ষে মহড়ার সব প্রস্তুতি শেষ হয়েছিল। এমন সময় ‘তৌহিদী জনতার’ হুমকির চিঠি পেয়ে নাটকের প্রদর্শনী বাতিল করা হলো। 

‘শেষের কবিতা’ নাটকের নির্দেশক নূনা আফরোজ বলেন, ‘আমরা সব রকম প্রস্তুতি শেষ করে প্রদর্শনীর জন্য প্রস্তুত ছিলাম। সকালে আমাদের জানানো হলো, মিলনায়তনের বরাদ্দ বাতিল করা হয়েছে। ‘তৌহিদী জনতা’ নাকি হুমকি দিয়েছে।’

হুমকির ওই চিঠিতে বলা হয়, নাটকটির প্রদর্শনীর সময় মহিলা সমিতিতে ভাঙচুর হলে তার দায় ‘তৌহিদী জনতা’ নেবে না। এর প্রেক্ষিতে ‘নিরাপত্তার’ কথা বিবেচনায় নিয়ে মহিলা সমিতি কর্তৃপক্ষ প্রাঙ্গণেমোরকে দেওয়া মিলনায়তন বরাদ্দ বাতিল করার সিদ্ধান্ত নেয়।

এই বিষয়ে মহিলা সমিতির এক্সিকিউটিভ অফিসার সৈয়দা শারমিন আরা বলেন, মহিলা সমিতির নিরাপত্তার কথা ভেবে প্রাঙ্গণেমোরকে মিলনায়তন বরাদ্দের সিদ্ধান্ত বাতিল করা হয়েছে। আমাদের কাছে একটা চিঠি এসেছে ‘তৌহিদী জনতা’ নামে। তবে এই বিষয়টি পুলিশকে জানানো হয়নি। মহিলা সমিতি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়ে এই বরাদ্দ বাতিল করেছে।

নাটক মঞ্চস্থ করার সকল প্রস্তুতি শেষে এমন সংবাদ পেয়ে রোববার সকালে নূনা আফরোজ ফেসবুক পোস্টে লিখেছেন, সংস্কৃতি অঙ্গন ও দেশের সচেতন মানুষেরা বলুন, কী করব? এমনই চলতে থাকবে?

এইদিকে আকস্মিক মিলনায়তন বরাদ্দ বাতিলের প্রতিবাদ জানাতে আজ বিকেল ৫টায় মহিলা সমিতির সামনে শেষের কবিতা নাটকের পোশাক পরে নাট্যকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করবেন বলে প্রাঙ্গণেমোরের পক্ষ থেকে জানানো হয়েছে।

রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাস থেকে এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা আর নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ। প্রাঙ্গণেমোর এর ষষ্ঠ প্রযোজনা এটি। এর আগে ফেব্রুয়ারিতে এই মহিলা সমিতি মিলনায়তনে ঢাকা মহানগর নাট্যোৎসব স্থগিত হয়েছিল হুমকির মুখে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত