আপডেট :

        এলএইউএসডির নতুন সুপারিনটেনডেন্ট হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেস চেইট

        বারব্যাঙ্ক বিমানবন্দর হয়ে ভ্রমণকারী এক ব্যক্তির হাম শনাক্ত, সতর্কতা জারি

        ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শনে যাবে আইএইএ, জানালেন সংস্থার প্রধান

        বাড়ির দাম কমানোর ঐতিহাসিক বিলে সই স্থগিত করলেন ট্রাম্প

        ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৭.৬ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প

        আমেরিকার ২৫০তম স্বাধীনতা উদযাপন শুরু, ন্যাশনাল মলে ট্রাম্পের বিশাল সমাবেশ

        লস এঞ্জেলেসে তাপপ্রবাহের সতর্কতা, সপ্তাহান্তে মিলতে পারে স্বস্তি

        লস এঞ্জেলেসে প্রকাশ্যে বৃদ্ধা পথবিক্রেতাকে মারধর, ক্ষোভ ও নিন্দার ঝড়

        হরমুজে আটকে পড়া নাবিকদের উদ্ধার করবে জাতিসংঘ

        টেক্সাসে আইসিইবিরোধী বিক্ষোভে হামলা: ৮ জনের মোট ৪৫০ বছরের কারাদণ্ড

        ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পকে চাপ, কংগ্রেসে ঐতিহাসিক প্রস্তাব পাস

        নিউইয়র্ক ডেমোক্র্যাটিক প্রাইমারিতে মামদানি-সমর্থিত প্রার্থীদের বড় জয়

        অ্যানাহাইমের গুদাম থেকে ২২ লাখ ডলারের বেশি চুরি হওয়া পণ্য উদ্ধার

        ক্যালিফোর্নিয়ার লাইব্রেরিতে বন্দুকধারীর হামলা, নিহত ২

        রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

        অপহৃত বৃদ্ধার মৃত্যুর দাবি, পরিবারের কাছে ক্ষমা চেয়ে চিঠি পাঠাল অপহরণকারীরা

        ইরানকে তেল রপ্তানিতে ছাড় দিল যুক্তরাষ্ট্র, পারমাণবিক পরিদর্শন নিয়ে দ্বিমত

        ওয়াশিংটনের ঐতিহাসিক চিঠি প্রদর্শনীতে

        বোস্টন বিমানবন্দরে সংঘর্ষের ঝুঁকি, ডেল্টা বিমানের জরুরি অবতরণ বাতিল

        লস এঞ্জেলেসে তাপমাত্রা বৃদ্ধির সতর্কতা, সপ্তাহের মাঝামাঝি তীব্র গরমের আশঙ্কা

নববর্ষে আসছে মমর পারিবারিক গল্পের ওয়েব সিরিজ ‘ননসেন্স’

নববর্ষে আসছে মমর পারিবারিক গল্পের ওয়েব সিরিজ ‘ননসেন্স’

বাংলা নববর্ষ উপলক্ষ্যে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে আসছে জাকিয়া বারী মমর ওয়েব সিরিজ 'ননসেন্স'। শহরকেন্দ্রিক পরিবারের গল্পের ছয় পর্বের এ সিরিজের নির্মাতা রাকেশ বসু। 

সিরিজটির গল্পে দেখা যাবে, একই অ্যাপার্টমেন্টে থাকা দুটি ভিন্ন চিন্তাধারার মধ্যবিত্ত পরিবারের এক ব্যক্তি সবার মন জুগিয়ে চলতে পছন্দ করেন। হঠাৎ কোনো এক ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। সেই দ্বন্দ্ব নিয়ে সিরিজটির গল্প এগিয়ে চলে।

সিরিজটিতে আরো অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, আইশা খান, নাজিবা বাশার, মিলি বাশার, টনি মাইকেল গোমেজ প্রমুখ। বছরখানেক আগে ঢাকার বিভিন্ন স্থানে সিরিজটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে। ২০০৬ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার সৌন্দর্য প্রতিযোগিতার মাধ্যমে মম মিডিয়াতে আসেন। ২০০৭ সালে তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন তিনি।

চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন নাটকেও তিনি প্রিয়মুখ। খুব বেশি কাজে দেখা যায় না তাকে। গল্প ও চরিত্রের গভীরতা দেখে কাজ করেন এই অভিনেত্রী। নতুন ওয়েব সিরিজের অভিনয় দেখার জন্য মুখিয়ে আছেন তার অনুরাগীরা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত