আপডেট :

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

        ওয়াশিংটনের বিমানবন্দরে রানওয়ের ওপর ড্রোন দেখা যাওয়ায় ২০ মিনিট বন্ধ ছিল ফ্লাইট

        ট্রাম্পের আইসিই প্রধানের মনোনয়ন প্রত্যাহার করল হোয়াইট হাউস

        জাতিসংঘ অধিবেশনে আব্বাসের যোগদানেও বাধা, ফিলিস্তিনি কর্মকর্তাদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র

        রেকর্ড উচ্চতায় মার্কিন পরিবারের আয়, দারিদ্র্যও নেমেছে সর্বনিম্নে

        মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে ৮০ কর্মী ছাঁটাই! চাকরি গেল পুরো ভারতীয় টিমের

        চাঁদের আশপাশেও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র! মার্কিন সেনাদের সতর্ক

        ২ ডলারের টিকিটে ১.০৪ বিলিয়ন ডলার জিতেও এক মাস নীরব ছিলেন ইলিনয়ের ভাগ্যবান

        লস এঞ্জেলেসে বাড়ি কেনা মধ্যম আয়ের পরিবারের জন্য কঠিন

        অ্যানাহেইমে ইনডোর মার্কেটে অবৈধ জ্যানাক্স বিক্রির অভিযোগ, ৫ জন গ্রেপ্তার

        ফেন্টানিলের চেয়েও শক্তিশালী নতুন মাদক, ১৬ বছরের কিশোরের মৃত্যুর পর সান ফ্রান্সিসকোতে ৪ জন গ্রেপ্তার

        যুক্তরাষ্ট্রে ৭ শতাংশের কাছাকাছি বন্ধকি ঋণের সুদ, বাড়ছে বাড়ি কেনার চাপ

        অরেঞ্জ কাউন্টিতে উল্টো পথে গাড়ি চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২

        বিনোদন কেন্দ্রের ক্যাবিনেটে আটকে পড়েছিল বিড়ালছানা, ফায়ারফাইটারদের উদ্ধারের ভিডিও ভাইরাল

        ১২ বছর আগে মার্কিন সাংবাদিককে অপহরণের পরিকল্পনা করেছিল আসাদ সরকার

        কানাডাকে ‘সহযোগী সদস্য’ করার প্রস্তাব ইইউর, স্বাগত জানালেন কার্নি

        ইরানে হামলায় যুদ্ধাপরাধের ‘যথেষ্ট ভিত্তি’ রয়েছে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষজ্ঞদের অভিযোগ

আমার পরিবারের সদস্যরাও ‘বরবাদ’-এর টিকিট পাচ্ছে না: শাকিব খান

আমার পরিবারের সদস্যরাও ‘বরবাদ’-এর টিকিট পাচ্ছে না: শাকিব খান

ঈদে মুক্তির পর থেকে সারাদেশে ভাল ব্যবসা করছে মেগাস্টার শাকিব খানের ‘বরবাদ’। প্রথমদিন থেকে সিনেপ্লেক্স ও মাল্টিপ্লেক্সে এবং সিঙ্গেল স্ক্রিনে ছবিটির টিকেট সংকট দেখা গেছে। দর্শকরা টিকেট না পেয়ে হতাশ হচ্ছে, সিনেপ্লেক্সে বরবাদের টিকেট না পেয়ে অন্য সিনেমা দেখছেন অনেকে।

কিন্তু শুধু দর্শকই নয়, শাকিব খানের পরিবারও ‘বরবাদ’ দেখার জন্য টিকিট পাচ্ছেন না বলে জানিয়েছেন স্বয়ং নায়ক। এক সংবাদমাধ্যমে শাকিব খান বলেন, ‘আমার পরিবারের সদস্যরাও বরবাদের কোনো টিকিট পাচ্ছে না। টিকিট না পাওয়ায় তারা ‘বরবাদ’ দেখতে পারেনি।’


শাকিব খান আরও বলেন, ‘প্রতিদিনই এ নিয়ে অভিযোগ শুনতে হয়, কোথাও তো টিকেট পাচ্ছি না। কিন্তু কী করার, সবাই মিলে দেখতে হলে ন্যূনতম ২০-৩০টি টিকিট প্রয়োজন, এত টিকিট একসঙ্গে এই সময়ে পাওয়া মুশকিল। সবাইকে বুঝিয়েছি, কয়েকটা দিন অপেক্ষা করতে। না হলে সবার জন্য হয়তো পুরো একটা শো বুক করতে হবে।’

এইদিকে বাংলাদেশে সাফল্যের পর আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র এবং ১৯ এপ্রিল কানাডায় মুক্তি পেতে যাচ্ছে ‘বরবাদ’। আন্তর্জাতিকভাবে এই দুই দেশে ছবিটির পরিবেশনা করছে শাকিব খানের ডিসট্রিবিউশন কোম্পানি এসকে ফিল্মস ইউএসএ। ধারণা করা যাচ্ছে, গ্লোবাল মার্কেটেও সাফল্য বয়ে আনবে ছবিটি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত