আপডেট :

        ৮০ পেরোলেই জুরি ডিউটি থেকে স্থায়ী অব্যাহতি, নতুন আইন ক্যালিফোর্নিয়ায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় আঘাত হানতে পারে শক্তিশালী এল নিনো, প্রস্তুতি নিচ্ছে লস এঞ্জেলেস

        ট্রাম্পের মন্তব্যে লস এঞ্জেলেস নিয়ে ক্ষোভ, কড়া জবাব নিউজম ও বাসের

        ফ্রিওয়েতে ভয়াবহ সংঘ র্ষের ভিডিও, সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় প্রা ণ গেল একজনের

        ‘লস এঞ্জেলেস ও সান ডিয়েগোতে হামলা হতে দিন’ ট্রাম্পের মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া

        পর্যটন কমছে, ব্যবসা হারাচ্ছে গতি: সান্তা মনিকার সংকট কোথায়

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় অক্টোবরে তীব্র গরম, ভাঙছে একের পর এক রেকর্ড

        যৌ ন কেলেঙ্কারি ও প্রতারণায় বিতর্কিত মার্কিন টেলিভিশন প্রচারক জিম বেকার মৃ ত্যু বরণ করেছেন

        প্লেগ ল্যাবকর্মীর মৃত্যুর ঘটনায় রাশিয়ার কাছে বিস্তারিত তথ্য চাইল যুক্তরাষ্ট্র

        ১১০ বিলিয়ন ডলারের চুক্তিতে এক হলো প্যারামাউন্ট ও ওয়ার্নার ব্রাদার্স

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ, স্বস্তি ফিরবে সপ্তাহান্তে

        ক্যালিফোর্নিয়ায় বিলাসবহুল পোশাক ব্র্যান্ডের মালিক দম্পতি নিহত, সম্ভাব্য হত্যাকাণ্ড-আত্মহত্যা নিয়ে তদন্ত

        লস এঞ্জেলেস বিমানবন্দরে গ্রেপ্তার ক্যালিফোর্নিয়ার রিয়েল এস্টেট এজেন্ট, চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ

        নতুন এআই টাস্কফোর্সের নেতৃত্বে শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা

        জর্জিয়ায় গুলি: নিহত ২, আহত ৩৫—অভিযুক্তের সন্ধানে অভিযান

        মার্কিন বোমারু বিমান সরিয়ে নিলেও আরএএফ ফেয়ারফোর্ড নিরাপদ: ব্রিটিশ সরকারের দাবি

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

দীর্ঘ বিরতির পর নতুন রূপে ফিরলেন জনি ডেপ

দীর্ঘ বিরতির পর নতুন রূপে ফিরলেন জনি ডেপ

ডিভোর্সের পর অনেকদিন পর হলিউড তারকা জনি ডেপকে অভিনয় করতে দেখা যায়নি। এবার দীর্ঘ বিরতির পরে নতুন রূপে সিনেমায় ফিরছেন বিশ্ববিখ্যাত এই অভিনেতা। 

জনি ডেপের ফেরা নিয়ে ভ্যারাইটি লিখেছেন, ডে ড্রিংকার সিনেমায় তাকে দেখা যাবে। প্রযোজনা প্রতিষ্ঠান লায়নগেট সম্প্রতি সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করেছে। সেই লুকে দেখা যায়, কোট গায়ে একদমই নতুন লুকে এই অভিনেতা। মাথার চুল ও দাড়ি–গোঁফ সাদা। একটি ডেস্কের ওপর বাঁ হাত রাখা। ডান হাতে গ্লাস।

জানা গেছে, রহস্যজনক এক চরিত্রে জনি ডেপকে দেখা যাবে, প্রেমিকাকে হারিয়ে যে নতুন করে জীবন শুরু করে। সেই সময় অপ্রত্যাশিত এক ঘটনায় সে অপরাধে জড়িয়ে পড়ে। থ্রিলার সিনেমাটি নির্মাণ করছেন ফাইভ হানড্রেড ডেজ অব সামার, স্নো হোয়াইটখ্যাত পরিচালক মার্ক ওয়েব। সিনেমাটির শুটিং হচ্ছে স্পেনে।

পরিচালক ওয়েব ভ্যারাইটিকে বলে, ‘জনি ডেপ, পেনেলোপে ক্রুজদের মতো অসাধারণ জুটিকে নিয়ে শুটিং শুরু করতে পেরে আমি খুবই এক্সসাইটেড। সুন্দর একটি ইউনিট নিয়ে রোমাঞ্চে ভরপুর একটি গল্পের শুটিং করছি। এটা অসাধারণ মজার একটি গল্প হবে।’

২০১৬ সালে জনি ডেপের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আবেদন করেন অ্যাম্বার হার্ড। এই ঘটনার জের ধরে অভিনয় থেকে দূরে ছিলেন জনি। দীর্ঘ প্রায় তিন বছর নতুন সিনেমায় নাম লেখাননি পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানখ্যাত তারকা।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত