আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

লেবাননে নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’ সিনেমা

লেবাননে নিষিদ্ধ ‘স্নো হোয়াইট’ সিনেমা

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী গ্যাল গ্যাডট মূলত ইসরায়েলি বংশোদ্ভূত এবং ইসরায়েলের সাবেক সেনা সদস্য। গাজায় ইসরায়েলের নির্বিচারে গণহত্যায় এ অভিনেত্রী নিজ দেশ ইসরায়েলের প্রতি সমর্থনও ব্যক্ত করেন। এর ফলে বেশ কয়েকবার তোপের মুখেও পড়তে হয়েছে তাকে। 

সম্প্রতি ‘হলিউড ওয়াক অব দ্য ফ্রেমে’ জায়গা পেয়ে সেই অনুষ্ঠানে হাজির হয়েও ফিলিস্তিনপন্থীদের প্রতিবাদের মুখে পড়েন তিনি।
এবার ইসরায়েল ইস্যুতে লেবাননে নিষিদ্ধ হয়েছে গ্যাল গ্যাডট অভিনীত ডিজনির নতুন লাইভ-অ্যাকশন সিনেমা ‘স্নো হোয়াইট’। সিনেমাটি বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে গত মার্চে কিন্তু লেবাননের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি।

প্রতিবেদন অনুযায়ী, এর কারণ হিসেবে বলা হয়, এই সিনেমায় দুষ্ট রাণীর চরিত্রে অভিনয় করা গ্যাল গ্যাডট ইসরায়েলি। শুধু এই সিনেমাটিই নয়, এর আগে গ্যাডটের ‘ওয়ান্ডার ওম্যান’ ‘ডেথ অন দ্য নাইল’ সিনেমা দুটিও লেবাননে নিষদ্ধ করা হয়।

এছাড়া লেবাননের সংবাদপত্র আন-নাহার জানায়, লেবাননের স্বরাষ্ট্রমন্ত্রী আহমেদ হাজ্জার এই নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন।

জানা যায়, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘর্ষে লেবাননে বেসামরিক মানুষ নিহত হওয়ায় দেশের চলচ্চিত্র ও গণমাধ্যম পর্যবেক্ষক সংস্থার পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

মিডল ইস্ট ডিস্ট্রিবিউশন সংস্থা ইতালিয়ান ফিল্মস জানায়, গ্যাটড অনেক আগে থেকেই লেবাননের ‘ইসরায়েল বয়কট তালিকায়’ রয়েছেন।

আর এই কারণে গ্যাডট অভিনীত কোনো সিনেমাই লেবাননে মুক্তি পায়নি। ২০২৩-এর ৭ অক্টোবর হামাসের হামলার পর গ্যাল গ্যাটড ইসরায়েলের প্রতি তার সমর্থন প্রকাশ করেন।

নিউইয়র্কে একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি কখনো কল্পনাও করিনি যে আমেরিকা ও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ হামাসের হত্যাযজ্ঞকে সমর্থন করবে বা উৎসাহিত করবে।’

কিন্তু শুধু গ্যাডটই নন, এর আগে গ্যাটডের মতো আরেকজন ইসরায়েলি অভিনেত্রী শিরা হাস অভিনীত মার্ভেলের ‘ক্যাপ্টেন আমেরিকা: ব্রেভ নিউ ওয়ার্ল্ড’ সিনেমাটিও একই কারণে লেবাননে নিষিদ্ধ হয়েছিল।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত