আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

শাহরুখের সঙ্গে বিবাদের গুঞ্জনে এবার মুখ খুললেন নির্মাতা রোহিত

শাহরুখের সঙ্গে বিবাদের গুঞ্জনে এবার মুখ খুললেন নির্মাতা রোহিত

‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমা বিশাল সাফল্যের পর ‘দিলওয়ালে’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ খান ও নির্মাতা রোহিত শেঠি। কিন্তু দ্বিতীয় ছবিটি বক্স অফিসে তেমন সফল না হওয়ায় তাঁদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে-এমন গুঞ্জন বহুদিন ধরেই বলিউডে ঘুরছে। অবশেষে রোহিত শেঠি নিজেই সে গুঞ্জনের জবাব দিলেন।

‘গেম চেঞ্জার্স’ পডকাস্টে কোমল নাহতার সঙ্গে আলাপচারিতায় রোহিত স্পষ্টভাবে বলেন, ‘না, শাহরুখের সঙ্গে এমন কিছুই হয়নি।’ 

শাহরুখ খানের সঙ্গে তাঁর ব্যক্তিগত দ্বন্দ্ব নেই ব্যাখ্যা করে রোহিত জানান, “আমাদের মধ্যে পারস্পরিক সম্মান আগেও ছিল সেটা এখনও বজায় রয়েছে। ‘দিলওয়ালে’ সিনেমার পর আমরা ঠিক করি নিজেদের প্রোডাকশন হাউজ খুলব এবং নিজেরাই সিনেমা তৈরি করব। যদি ক্ষতি হয়, সেটাও আমাদেরই হোক। যদিও ‘দিলওয়ালে’ তেমন ক্ষতিগ্রস্ত হয়নি।”

রোহিত জানান, ‘দিলওয়ালে’ হয়তো ভারতের বাজারে প্রত্যাশা অনুযায়ী চলেনি, কিন্তু আন্তর্জাতিকভাবে এটি ছিল একটি বড় সফলতা। ছবিটি শাহরুখ ও গৌরী খানের প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট এর ব্যানারে নির্মিত হয়েছিল।

রোহিত শেঠি আরও জানান, চলচ্চিত্র দুনিয়ায় গড়ে ওঠা সম্পর্কগুলো তাঁর কাছে খুব গুরুত্বপূর্ণ। অজয় দেবগনের সঙ্গে তাঁর ভাইয়ের মতো সম্পর্ক, যেখানে অজয়কে তিনি বড় ভাই হিসেবেই দেখেন। পাশাপাশি রণবীর সিং ও দীপিকা পাডুকোনের সঙ্গেও তাঁর গভীর বন্ধুত্ব গড়ে উঠেছে।

দীপিকার পেশাদারিত্বের প্রশংসা করে রোহিত বলেন, “সে ‘সিংগাম এগেইন’ এর শেষ শিডিউলের শুটিং শেষ করেছে যখন সে চার মাসের গর্ভবতী। এমন সম্পর্ক সত্যিই খুব বিরল।”

বর্তমানে শাহরুখ খান তাঁর নতুন ছবি ‘কিং’ সিনেমা নিয়ে ব্যস্ত, যেখানে প্রথমবার তিনি মেয়ে সুহানা খানের সঙ্গে পর্দা ভাগ করতে যাচ্ছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিতে আরও থাকছেন অভিষেক বচ্চন ও অভয় বার্মা।

আরেকদিকে রোহিত শেঠি ব্যস্ত রয়েছেন ‘সিংহাম এগেইন’ নিয়ে-তাঁর জনপ্রিয় ‘কপ ইউনিভার্স’-এর নতুন কিস্তি, যেখানে দেখা যাবে একঝাঁক তারকাকে।

এই খোলামেলা বক্তব্যের পর রোহিত ও শাহরুখের সম্পর্কে ভাঙনের গুজব কার্যত বন্ধ হয়ে গেল বলেই মনে করছেন বলিউডের অনেকে। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত