আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

এই প্রথম কান চলচ্চিত্র উৎসব বেছে নিয়েছে একটি ডাবল অফিসিয়াল পোস্টার

এই প্রথম কান চলচ্চিত্র উৎসব বেছে নিয়েছে একটি ডাবল অফিসিয়াল পোস্টার

একজন পুরুষ, একজন নারী, একটি জনশূন্য সমুদ্রসৈকত, মেঘাচ্ছন্ন আকাশ। তিন মাস পুরোনো একটি ভাবনা। তিন সপ্তাহের শুটিং। বিশ সেকেন্ডের একটি দৃশ্য। এই ঘটনা ঘটেছিল আজ থেকে ঠিক ৬০ বছর আগে। ১৯৬৫ সালে, ক্লদ লেলুশের ক্যামেরায় ধরা পড়ে ভগ্নহৃদয় দুই মানুষ–আনুক এমে এবং জঁ-লুই ত্রঁতিনিয়াঁর একটি আবেগঘন মুহূর্ত। তারা একে অপরের ভালোবাসার ঘূর্ণিপাকে একত্র হয়েছিলেন। 

এটা ছিল ‘অ্যা ম্যান অ্যান্ড অ্যা ওম্যান’ ছবির স্মরণীয় দৃশ্য। একজন পুরুষ এবং একজন নারী– যারা একে অপরকে ভালোবাসেন, তাদের আলাদা করা যায় না। এই পুরুষকে ওই নারী থেকে আলাদা করা যায় না। তাই, ইতিহাসে প্রথমবারের মতো, কান চলচ্চিত্র উৎসব বেছে নিয়েছে একটি ডাবল অফিসিয়াল পোস্টার। একজন পুরুষ এবং একজন নারী– পাশাপাশি, আবার এক সঙ্গে। উৎসব কর্তৃপক্ষ জানান, ‘পোস্টার দুটির মাধ্যমে দুই প্রয়াত ফরাসি তারকা আনুক এমে ও জ্যঁ-লুই ত্রাতিনোঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানানো হলো।

কান উৎসবের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়, ‘আনুক এমে ও জ্যঁ-লুই ত্রাতিনোঁ এই দুটি পোস্টারের মতো চিরকাল আমাদের জীবনের চলচ্চিত্রকে আলোকিত করে যাবেন, যার রঙে ফুটে থাকে হতাশার বৃত্ত থেকে বেরিয়ে আসা আবেগপ্রবণ ভালোবাসার তীব্রতা।’ কান উৎসবে জ্যঁ-লুই ত্রাতিনোঁ ১৯৬৯ সালে ‘জি’ চলচ্চিত্রের জন্য সেরা অভিনেতা আর আনুক এমে ১৯৮০ সালে ‘অ্যা লিপ ইন দ্য ডার্ক’ ছবির সুবাদে সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কৃত হন। তারা দু’জনেই প্রয়াত হয়েছেন। 

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা উঠবে আগামী ১৩ মে। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের সভাপতি হিসেবে থাকছেন ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত