আপডেট :

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

        আইসিই এজেন্টের গুলিতে টেক্সাসে আহত ভেনেজুয়েলার তরুণ, জবাবদিহির দাবিতে বিক্ষোভ

        ট্রাম্পের বিজয় তোরণ এবার সামরিক স্থাপনাও হবে, থাকবে ড্রোন ও স্নাইপার

        ক্যালিফোর্নিয়ায় গাড়ির বিমায় বৈবাহিক অবস্থার ভিত্তিতে দাম নির্ধারণ বন্ধের উদ্যোগ

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

পার্টি না করার সিদ্ধান্ত আরিয়ানের

পার্টি না করার সিদ্ধান্ত আরিয়ানের

পেহেলগামে জঙ্গি হামলার ৭২ ঘণ্টা পার। ইতিমধ্যে ভারত ও পাকিস্তান দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে কূটনৈতিক লড়াই শুরু হয়েছে। উত্তপ্ত গোটা দেশ। এর মাঝেই বড় সিদ্ধান্ত শাহরুখ-পুত্র আরিয়ান খানের। তাকে নিয়ে আলোচনার শেষ নেই। পরিচালক হিসাবে সদ্য কাজ শুরু করেছেন ইন্ডাস্ট্রিতে।


ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, কলকাতায় ২৬ এপ্রিল একটি বড় পার্টির আয়োজন করেছিলেন তিনি। সে দিন শহরে কলকাতা নাইট রাইডারের ম্যাচ রয়েছে। টলি ও বলি পাড়ার তাবড় তাবড় নায়ক, নায়িকাদের নিয়ে পার্টির পরিকল্পনা ছিল তার।


কিন্তু আপাতত সেই পরিকল্পনা স্থগিত করেছেন। পেহেলগামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জন্য পার্টি না করার সিদ্ধান্ত নিলেন আরিয়ান। এমনটাই জানানো হয়েছে তার টিমের পক্ষ থেকে।


প্রতিবেদনে আরও বলা হয়, অনেক অভিনেতা-অভিনেত্রীদের কাছে পৌঁছে গিয়েছিল আমন্ত্রণ পত্র। সেই তালিকায় ছিলেন- নুসরাত জাহান, ঐন্দ্রিলা সেন, রুক্মিণী মৈত্র, সম্পূর্ণা লাহিড়ী, সুস্মিতা চট্টোপাধ্যায়, তৃণা সাহার মতো অনেক নায়িকা। এই বিশেষ পার্টিতে উপস্থিত থাকার কথা ছিল আরিয়ান ছাড়াও বোন সুহানা খান-সহ তাদের বাকি বন্ধু বান্ধবদের।

উল্লেখ্য, কাশ্মিরের ভারত-শাসিত অঞ্চলে ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। বহু কাশ্মিরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায়, অঞ্চলটি হয় পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক।

ভারত দাবি করে থাকে, এটি পাকিস্তান-প্রভাবিত ‘সন্ত্রাসবাদ’। অন্যদিকে পাকিস্তান বলে- এটি একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন। দীর্ঘ সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত