আপডেট :

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

        . শক্তিশালী এল নিনোর প্রভাবে শীতে আবহাওয়ার রেকর্ড ভাঙার ৭০ শতাংশ সম্ভাবনা

        যুক্তরাষ্ট্রের সামরিক ইতিহাসে আলোচিত ফোর্ট হুড হামলাকারীর মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের ঘোষণা পেন্টাগনের

        নতুন প্রযুক্তিতে জানা যাবে বিশ্বের বৃহত্তম বন্যপ্রাণী পারাপার নিয়ে প্রাণীদের অনুভূতি ও আচরণের পরিবর্তন

        লস এঞ্জেলেসে গোপন পতিতালয়ের নেটওয়ার্ক ভেঙে দিল পুলিশ, এখনো গ্রেপ্তার হননি এর মালিক

        ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অন্তত ৮১টি সামরিক বিমান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস, ক্ষতি ৩৩০ কোটি ডলার

        এইচ-১বি ভিসার ফি এক হাজার থেকে এক লাখ ডলার করার নির্দেশ ট্রাম্পের

        লস এঞ্জেলেসের স্কিড রো এলাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার

        ক্যালিফোর্নিয়ায় কৃষিশ্রমিকদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৯.৭৫ ডলার

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ময়লায় ঢেকে গেছে

        বাবাকে দিয়ে ১৪ বছরের মেয়েকে নি র্যাতন ও গর্ভবতী করার ঘটনায় গ্রে প্তার মা

        ক্যালিফোর্নিয়ায় পানির বিল দেশের সবচেয়ে বেশি: বাড়ছে বাসিন্দাদের খরচ

        লস এঞ্জেলেসের উপকূলে আঘাত হানছে ‘কেলভিন ওয়েভ’, এল নিনোর প্রভাবে বাড়ছে বন্যার শঙ্কা

        জরিপে উদ্বেগ: ট্রাম্প ও কংগ্রেস এআইয়ের ঝুঁকি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে না

        ট্রাম্পের বার্তা: ইরান লস এঞ্জেলেস বা সান দিয়েগোতে হা মলা চালাতে পারবে না

পাকিস্তানের কাওয়ালি শিল্পী আমজাদ সাবরিকে গুলি করে হত্যা

পাকিস্তানের কাওয়ালি শিল্পী আমজাদ সাবরিকে গুলি করে হত্যা

পাকিস্তানের প্রখ্যাত কাওয়ালি শিল্পী আমজাদ সাবরিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বিকেলে করাচির লিয়াকতাবাদে আমজাদ সাবরির গাড়িতে অজ্ঞাত অস্ত্রধারীরা গুলি চালায়। এতে তিনি নিহত হন।

পাকিস্তান পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজিপি) মুস্তাক মেহার জানিয়েছেন, মোটরসাইকেলে এসে দুজন অস্ত্রধারী সাবরির গাড়িতে গুলি চালায়। এ ঘটনাকে তিনি ‘টার্গেট কিলিং’ বলে অভিহিত করেছেন। তিনি আরো জানান, হামলার উদ্দেশ্য সম্পর্কে জানা যায়নি।

৪৫ বছর বয়সি কাওয়াল আমজাদ সাবরি বুধবার বিকেলে গাড়ি নিয়ে তার এক সহযোগীর সঙ্গে করাচির লিয়াকতাবাদে ঘুরছিলেন। এ সময় তাদের ওপর হামলা হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে আব্বাসি শহীদ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক সাবরিকে মৃত ঘোষণা করেন।

গোলাম আহমেদ নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, মোটরসাইকেলে এসে দুই ব্যক্তি একটি গাড়ির এক পাশে দুই বার গুলি চালায়। মুহূর্তেই অন্য পাশে ঘুরে গিয়ে আরো চার বার গুলি চালায় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

অতিরিক্ত সার্জন ডা. রহিনা হাসান আমজাদ সাবরির মৃত্যু নিশ্চিত করেন। এদিকে পুলিশ জানিয়েছে, সাবরির মাথায় দুটি এবং কানে একটি গুলি বিদ্ধ হয়েছে।

আমজাদ সাবরি শুধু পাকিস্তানের নন, ভারতীয় উপমহাদেশেরও একজন জনপ্রিয় কাওয়াল (কাওয়ালি শিল্পী)। তার গানের সুর ও কথায় স্বাতন্ত্র্য রয়েছে। মধুর কণ্ঠের জন্যও তিনি শ্রোতাদের মধ্যে নন্দিত।

২০১৪ সালে ধর্ম অবমাননা ইস্যুতে আমজাদ সাবরি ও দুটি টিভি চ্যানেলের বিরুদ্ধে ইসলামাবাদ হাইকোর্ট নোটিশ পাঠান। সকালের অনুষ্ঠানে কাওয়ালি প্রচার করায় এ নোটিশ পাঠানো হয়।

পাকিস্তানের প্রখ্যাত কাওয়াল মকবুল সাবরির ভাতিজা আমজাদ সাবরি। মকবুল সাবরি ২০১১ সালে মারা যান।

মকবুল সাবরি ও তার ভাই গোলাম ফরিদ সাবরি মিলে ১৯৫০-এর দশকে একটি কাওয়ালি দল তৈরি করেন। তাদের দলের গান পাকিস্তানসহ ভারতীয় উপমহাদেশ এবং বিশ্বের বিভিন্ন দেশে সমাদর পায়।

মকবুল সাবরির মৃত্যুর পর বংশ পরম্পরায় কাওয়ালি চর্চার কেন্দ্রে চলে আসেন আমজাদ সাবরি। বর্তমানে পাকিস্তানে কাওয়ালি জগতে সবচেয়ে বেশি জনপ্রিয় তিনি।

সাবরি ভাইদের গাওয়া কাওয়ালি সব সময়েই জনপ্রিয়। এর মধ্যে ভার দো ঝোলি মেরি ..., তাজদার-ই হারাম ..., মেরা কই নাহিন হাই তেরে সিয়া ... উখেল্লযোগ্য।


এলএবাংলাটাইমস/ই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত