আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

গিগির হাতের সেই আংটি সত্যিই কি একটি প্রতিশ্রুতির প্রতীক

গিগির হাতের সেই আংটি সত্যিই কি একটি প্রতিশ্রুতির প্রতীক

২৩ এপ্রিল ২০২৫। নিউইয়র্ক শহরের আকাশে তখন সন্ধ্যা নেমেছে। স্যাক্স ফিফথ অ্যাভিনিউয়র আলো ঝলমলে এক রেস্তোরাঁয় ছোট্ট এক জমকালো আয়োজন। সেদিন ছিল সুপার মডেল গিগি হাদিদের ৩০তম জন্মদিন। কিন্তু সেই রাতের আলোয় এক টুকরো সোনালি রহস্য লুকিয়ে ছিল, যা সবার মনে নতুন কল্পনার জন্ম দিয়েছে। সেদিনের আয়োজনে গিগি সাদা বডিস্যুট, কালো লেদার প্যান্ট আর উজ্জ্বল লাল লিপস্টিকে নিজেকে সাজিয়েছিলেন। তাঁর হাত ধরে এগিয়ে এলেন দীর্ঘদিনের প্রেমিক অভিনেতা ও প্রযোজক ব্র্যাডলি কুপার। তিনি পরেছিলেন নীল প্যান্ট-শার্টের সঙ্গে কালো লেদার জ্যাকেট। হাতে হাত ধরে যখন তারা পার্টির ভেতর ঢুকলেন, মনে হচ্ছিল রাতের আলোও যেন একটু বেশি উজ্জ্বল হয়ে উঠল তাদের জন্য। কিন্তু সবার দৃষ্টি আটকে গেল গিগির বাঁ হাতের অনামিকায় থাকা সোনালি আংটি। যা ছিল নিঃশব্দে বলে ওঠা এক ঘোষণা। হয়তো, নতুন অধ্যায়ের সূচনা করতে চলেছেন এই দুই তারকা।

পার্টিতে উপস্থিত ছিলেন গিগির মা ইয়োলান্ডা, বাবা মোহাম্মদ, বোন বেলা, আর কাছের বন্ধুরা, যার মধ্যে ছিলেন অভিনেত্রী অ্যানা হ্যাথাওয়ে ও তাঁর স্বামী অ্যাডাম শুলম্যান। খবর টাইমস অব ইন্ডিয়ার। ২০২৩ সালের অক্টোবরে নিউইয়র্কের এক পার্টিতে গিগি ও ব্র্যাডলির প্রথম দেখা হয়েছিল। তারপর, সময়ের সঙ্গে সঙ্গে, সম্পর্কটা যেন চুপিসারে নিজেদের গভীরতা খুঁজে পেয়েছে। একসঙ্গে সময় কাটানো, ছোট ছোট মুহূর্ত ভাগাভাগি করা। কিছুদিন আগে ভোগ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে গিগি বলেছিলেন, ‘এই সম্পর্কটা খুব শান্তিময়। আমরা চাই স্বাভাবিকভাবে একে অপরের পাশে থাকতে। আজকের দিনে, সেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

যদিও গিগি কিংবা ব্র্যাডলি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি। সময় হয়তো বলে দেবে, গিগির হাতের সেই আংটি সত্যিই কি একটি প্রতিশ্রুতির প্রতীক, নাকি শুধু জন্মদিনের একটি বিশেষ উপহার।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত