আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

‘বিনোদন সারাদিন’ আয়োজনে দুই হাজার পর্বে বিশেষ অতিথি অপি করিম

‘বিনোদন সারাদিন’ আয়োজনে দুই হাজার পর্বে বিশেষ অতিথি অপি করিম

আগামীকাল ২০০০ তম পর্বের মাইলফলক স্পর্শ করবে মাছরাঙা টেলিভিশনের নিয়মিত আয়োজন ‘বিনোদন সারাদিন’। পর্বটিতে বিশেষ অতিথি হিসেবে থাকছেন অভিনয়শিল্পী, নৃত্যশিল্পী, স্থপতি অপি করিম। এছাড়াও এইদিন অপি করিমেরও জন্মদিন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রী ‘বিনোদন সারাদিন’-এ জানান নতুন আরেকটি চমকপ্রদ তথ্য। নাচের প্রতি অকুণ্ঠ ভালোবাসা থেকে নাচ নিয়ে ভবিষ্যতে ভিন্নধর্মী কাজ করার ইচ্ছে আছে তার।

অপি করিমের সাথে ‘বিনোদন সারাদিন’-এর ২০০০ পর্বে সঞ্চালনা করেছেন ইন্দ্রানী নিশি। তিনি ছাড়াও অর্চি রহমান এই অনুষ্ঠান উপস্থাপনা করছেন নিয়মিত।

প্রতি সপ্তাহের রবি থেকে বৃহস্পতিবার, রাত ১২টায় প্রচারিত হচ্ছে ‘বিনোদন সারাদিন’। রুম্মান রশীদ খানের গ্রন্থনা ও তত্ত্বাবধানে ‘বিনোদন সারাদিন’ প্রযোজনা করছেন এস এম হুমায়ূন কবীর। ২০১২ সালের ৬ মে থেকে প্রচার শুরু হয়েছিল এই জনপ্রিয় অনুষ্ঠানের। ১ম পর্বে অতিথি হিসেবে এসেছিলেন গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু।

পরবর্তীতে ‘বিনোদন সারাদিন’-এর অতিথি হয়ে এসেছিলেন সুবর্ণা মুস্তাফা, আলমগীর, রাইসুল ইসলাম আসাদ, প্রয়াত শহীদুল ইসলাম খোকন, প্রয়াত অভিনেত্রী দিতি, জয়া আহসান, সাদিয়া ইসলাম মৌ, রুমানা রশিদ ঈশিতা, মাহফুজ আহমেদ, পূর্ণিমা, মোস্তফা সরয়ার ফারুকী, অনন্ত জলিল, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, মোনালিসা, মেহজাবীন চৌধুরী, সাবিলা নূর, এফ এস নাঈম, নাদিয়া আহমেদ, পরীমনি, মাহিয়া মাহি, বাঁধন, বাপ্পী চৌধুরী, আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, পূজা চেরি, কনা, ইমরান সহ বিনোদন জগতে ক্যামেরার সামনে ও নেপথ্যে থাকা প্রায় সব গুণী শিল্পী-কলাকুশলীরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত