আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

পাকিস্তানী অভিনেত্রী হানিয়াকে এক ব্ক্স পানির বোতল উপহার পাঠালেন ভারতীয় ভক্ত

পাকিস্তানী অভিনেত্রী হানিয়াকে এক ব্ক্স পানির বোতল উপহার পাঠালেন ভারতীয় ভক্ত

জম্মু-কাশ্মিরের পেহেলগামে জঙ্গী হামলায় কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন বাদে সকলেই পর্যটক। এই ঘটনার জেরে ভারত পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়েছে। ভারত ও পাকিস্তান দুই দেশই একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। ১৯৬০ সালে পাকিস্তানের সঙ্গে যে সিন্ধু পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, আপাতত সাময়িক ভাবে তা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া নেয় ভারত। 

পাশাপাশি পাকিস্তানি শিল্পীদের ভারতে নিষিদ্ধ করার দাবিও উঠেছে। এর মাঝে পাকিস্তানী অভিনেত্রী হানিয়া আমিরের কাছে ভারতীয় এক ভক্ত এক ব্ক্স পানির বোতল উপহার হিসেবে পাঠিয়েছে বলে গুঞ্জন রটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে এই পাকিস্তানি অভিনেত্রীর অসংখ্য ভক্ত-অনুরাগী রয়েছে। তাই হানিয়ার জন্য চিন্তিত হয়েই এক বাক্স পানির বোতল পাঠানোর এক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সিন্ধু পানিবণ্টন চুক্তি স্থগিত হওয়ার কারণেই রসিকতা করে ভারতের ভক্তরা হানিয়াকে পানির বোতল পাঠিয়েছেন বলে অনুমান করা হচ্ছে। যদিও এই রসিকতার জন্য নেটিজেনদের একাংশের পক্ষ থেকে কটাক্ষও ধেয়ে এসেছে। তাদের মতে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে এই রসিকতা মোটেই উপযুক্ত নয়।

প্রসঙ্গত, পেহেলগাম কাণ্ডের নিন্দায় সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছিলেন হানিয়াও। তিনি লিখেছিলেন, ‘যে কোনও স্থানের দুর্ঘটনাই আমাদের কাছে সমান ভাবে দুঃখজনক। এই ঘটনায় যে নিরীহ মানুষেরা প্রাণ হারালেন তাদের জন্য আমার মন ভারাক্রান্ত।’

ভারতীয়দের মতোই তিনিও এই ঘটনায় ব্যথিত বলে জানান হানিয়া। তিনি বলেন, ‘যন্ত্রণা, শোক ও আশা এই তিন মিলিয়ে আমরা সবাই এখন একসঙ্গে। নিরীহ প্রাণের এমন পরিণতি হলে, সেই যন্ত্রণা শুধু তার একার থাকে না, সেই যন্ত্রণা আমাদের সবার হয়ে যায়। আমরা যে এলাকারই মানুষ হই না কেন, শোকের একটাই ভাষা হয়। আমরা যেন সবার আগে মানবতাকেই বেছে নিতে পারি।’

উল্লেখ্য যে, ‘মেরে হামসফর’, ‘মুঝে পেয়ার হুয়া থা’র মতো পাকিস্তানি ছবিতে অভিনয় করে জনপ্রিয় হানিয়া আমির। ইনস্টাগ্রামে ১ কোটি ৮০ লক্ষ ফলোয়ার রয়েছে এই মডেল ও অভিনেত্রীর। তার প্রচুর ফ্যান রয়েছে ভারতে। সম্প্রতি খবরে রটেছে, বলিউডি ছবি দিলজিৎ দোসাঞ্জের ‘সর্দার জি ৩’ থেকে হানিয়াকে বাদ দেওয়া হতে পারে। গত মাসে যুক্তরাজ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে। প্রযোজকরা হানিয়ার দৃশ্যগুলি অন্য কোনো অভিনেত্রীকে দিয়ে পুনরায় শুটিং করার কথা বিবেচনা করছেন বলেও খবর। কিন্তু, নির্মাতাদের কাছ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক বার্তা আসেনি।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত