আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

ভারত-পাকিস্তানের শোবিজ অঙ্গনে পড়েছে টানাপোড়েন

ভারত-পাকিস্তানের শোবিজ অঙ্গনে পড়েছে টানাপোড়েন

কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয়েছে কূটনৈতিক টানাপোড়েন। দুই দেশই একে অপরের ওপর পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে। এর বাইরে নেই দুই দেশের শোবিজ অঙ্গন। 

এরমধ্যে পাকিস্তানি তারকাদের ওপর নানা ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। সেই জেরে পাকিস্তানের সব এফএম রেডিও থেকে সরিয়ে দেওয়া হয়েছে ভারতীয় গান। 
সম্প্রতি পাকিস্তান ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলোর বিবেচনায় দেশের সমস্ত এফএম স্টেশন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ভারতীয় গান। দীর্ঘদিন ধরে পাকিস্তানের এফএম স্টেশনগুলোতে বাজত লতা মঙ্গেশকর, কিশোর কুমার থেকে শুরু করে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের গান। কিন্তু এবার তাদের গান থেমে গেল পাকিস্তানের বেতার জগতে। 

এইদিকে পাকিস্তানি তারকা অভিনেতাদের নিষিদ্ধ করার পর এবার দেশটির জনপ্রিয় দুই গায়ক আতিফ আসলাম ও রাহাত ফতেহ আলী খানকেও নিষিদ্ধ করল ভারত। আমির ও মাহিরা খানের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ভারতে নিষিদ্ধ করা হয়েছে। তাদের অ্যাকাউন্ট ব্লক করার একদিন পরই শুক্রবার ফাওয়াদ খান, রাত ফতেহ আলী খান ও আতিফ আসলামের অ্যাকাউন্ট ব্লক করা হলো।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত