আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

এবারের মেট গালায় আসলেন বলিউড বাদশাহ শাহরুখ খান

এবারের মেট গালায় আসলেন বলিউড বাদশাহ শাহরুখ খান

ফ্যাশন দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘মেট গালা ২০২৫’-এর লালগালিচায় প্রথম ভারতীয় পুরুষ হিসেবে পা রাখলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

গতকাল সোমবার সন্ধ্যা ৬টা শুরু হয় বহু প্রতিক্ষীত ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫।
গ্লোবাল সুপারস্টারের মেট গালা ছিল একেবারে নতুন অভিজ্ঞতা। নিজের চেনা জগৎ থেকে বেরিয়ে তিনি অংশ নিলেন এমন এক অনুষ্ঠানে, যেখানে পোশাক ও ব্যক্তিত্বের প্রকাশে থাকে ভিন্নমাত্রা।  

নিউ ইয়র্কের প্রতিবেদন থেকে জানা গেছে, নিউ ইয়র্কের ম্যানহাটনে আয়োজিত এবারের গালায় থিম ছিল ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। আর সেই থিমের নিজস্ব ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছিলেন শাহরুখ। 

ডিজাইনার সব্যসাচী মুখার্জির তৈরি করা মুর্শিদাবাদি সিল্কের মোঘল অনুপ্রাণিত কোর্ট জ্যাকেট, কালো ট্রাউজার ও খোলা ক্রেপ দে চাইন শার্টে তিনি ছিলেন নজরকাড়া। গলায় ছিল হীরায় মোড়া বিশাল ‘কে’পেনড্যান্ট আর একগুচ্ছ জুয়েলড চেইন, হাতে ছিল বাঘের মাথা বসানো একটি ঝকঝকে ছড়ি।

মেট গালায় ছবি তোলার সময় একটু মজা করে নিজের পোশাক প্রসঙ্গে শাহরুখ বলেন, “এটা একটু র‍্যাপারদের মতো”। সেই সঙ্গে জানালেন ফ্যাশন দুনিয়া তার পরিচিত জায়গা নয়।

তিনি বলেন, তিনদিনের এই নিউ ইয়র্ক সফরে একদিন কাটিয়েছেন ‘সাক্স ও বার্গডর্ফ গুডম্যান’-এ, নিখুঁত একটি জিন্স খুঁজে। কারণ, “আমি জিন্স আর টি-শার্টের লোক,”—বললেন কিং খান। 

অনুষ্ঠানে অংশ নেয়ার সিদ্ধান্তটি তিনি নিয়েছেন অনেকটা হঠাৎ করে। উদ্দেশ্য—পশ্চিমা দুনিয়ায় দক্ষিণ এশিয়ান অভিনেতাদের ঘিরে প্রচলিত স্টিরিওটাইপ ভাঙা। “ওরা আজও আমাদের দেখে এক্সোটিক চরিত্র হিসেবে। এখনও অনেক সময় পিটার সেলার্সের ‘বার্ডি নুম নুম’-এর মতো চরিত্র দেয়া হয়,” বললেন শাহরুখ খান।

মেট গালার  সন্ধ্যায়, শাহরুখ কোনো চরিত্রে অভিনয় করেননি। তিনি নিজে একজন স্টাইলিশ কিংবদন্তি, যিনি হয়তো আর কখনো ফিরবেন না এই আয়োজনে, কিন্তু একবার এসেই রেখে গেলেন অবিস্মরণীয় ছাপ।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত