আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

মেট গালায় বেবি বাম্ব নিয়ে হাটলেন রিহানা ও কিয়ারা

মেট গালায় বেবি বাম্ব নিয়ে হাটলেন রিহানা ও কিয়ারা

এ বারের মেট গালায় বেবি বাম্প নিয়ে হাঁটলেন এই দুই আত্মবিশ্বাসী তারকা। তাঁদের দিকেই ছিল সবার নজর। মেট গালাতেই প্রথমবার বেবি বাম্প প্রকাশ্যে আনলেন কিয়ারা।

চোখ ফেরানো যায় না। কাঁধ খোলা কালো গাউনে ভারতীয় সংস্কৃতির সোনালি ছোঁয়া রেখে মেট গালার গালিচায়  হাঁটলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানি। তিনি অন্তঃসত্ত্বা। ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে স্বামী-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও তিনি ইনস্টাগ্রামে বাবা-মা হওয়ার সুখবরটি দিয়েছিলেন।  এ বারের মেট গালায় প্রথম বারের জন্য হাঁটলেন কিয়ারা। বেবি বাম্প দেখা গিয়েছে তার। বাম্পে হাত রেখে ক্যামেরার সামনে পোজ় দিয়েছেন কিয়ারা। 

কেবল কিয়ারা নন, আরও এক অন্তঃসত্ত্বা তারকা মেট গালার নীল কার্পেট উজ্জ্বল করেছেন। তিনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গায়িকা ও অভিনেত্রী রিহানা। মাথা থেকে পা পর্যন্ত কালো পোশাকে দেখা মেলে রিহানার। কালো গাউনের সঙ্গে কালো কোট ও মাথায় গোলাকার কালো চুপি পরেছিলেন তিনি। তৃতীয়বারের জন্য মা হতে চলেছেন রিহানা। সেই খবর মাস খানেক আগেই প্রকাশ্যে আসে। এর আগেও মেট গালায় হাঁটেন রিহানা। যদিও অন্তঃসত্ত্বা অবস্থায় এই প্রথম।

এ বারের মেট গালার থিম ছিল ‘সুপারফাইন: টেলর্ড ফর ইউ’। সেই থিম মেনেই পোশাক তৈরি করেছিলেন ডিজ়াইনাররা। বলিউড অভিনেত্রীদের মধ্যে কিয়ারা চতুর্থজন তিনি মেট গালায় হাঁটলেন। ভারতীয় ফ্যাশন ডিজ়াইনার গৌরব গুপ্তর তৈরি করা পোশাকে হাঁটলেন তিনি। প্রথম বার প্রকাশ্যে আনেন তাঁর বেবি বাম্পকেও।

মেট গালায় হাঁটার পর তাঁর স্বপ্নপূরণ সম্পর্কে সংসাদ মাধ্যমের সঙ্গে কথা বলেন কিয়ারা, ‘অন্তঃসত্ত্বা অবস্থায় মেট গালায় হাঁটা আমার মতো একজন শিল্পীর কাছে খুব স্পেশ্যাল মুহূর্ত। আমার স্টাইলিস্ট অনৈতাকে ধন্যবাদ জানাতে চাই। গৌরব খুবই সুন্দর ভাবে পোশাকটি তৈরি করেছেন। ‘টেলর্ড ফর ইউ’ থিমকে মাথায় রেখে ‘ব্রেভহার্ট’ বিষয়টিকে কেন্দ্র করে পোশাক পরিকল্পনা করেন গৌরব। এই পোশাক আন্দ্রে লিয়ন ট্যালিকে সম্মান জানিয়ে তৈরি হয়েছে। পোশাকটি শক্তি, উদ্দেশ্য ও ব্যক্তিত্বকে তুলে ধরে।’ এ দিন নিউড মেকআপে দেখা যায় কিয়ারাকে। চুল ছিল খোলা। কার্ল করা। খুবই অল্প সোনালি গয়না পরেছিলেন অভিনেত্রী।

এর আগে মেট গালায় হেঁটেছেন আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোন। কিয়ারার মতো মেট গালায় ডেবিউ করলেন শাহরুখ খানও। তিনি পরেছিলেন সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজ়াইন করা পোশাক। ৫ মে নিউ ইয়র্কের দ্য মেট্রোপলিটান মিউজ়িয়াম অফ আর্টে আয়োজিত হয় মেট গালা। সিনেমাপ্রেমী ও ফ্যাশন দুনিয়ার নজর ছিল সেই দিকে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত