আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

রোজা আহমেদের কাঁধে হাত রেখে বৃষ্টিতে ভিজছেন তাহসান

রোজা আহমেদের কাঁধে হাত রেখে বৃষ্টিতে ভিজছেন তাহসান

সময়টা ২০১৯ সালের ৯ নভেম্বর সন্ধ্যা। রাজধানীর বেইলি রোডে এক অনুষ্ঠানে অংশ নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ‘দূরে তুমি দাঁড়িয়ে’ গান গাইছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান। গানটির ‘এখনো বৃষ্টি পড়ে, বৃষ্টিতে ভেজা আমার পাশে তুমি নেই’ লাইনটি এলে স্মৃতিকাতর হয়ে পড়েন তিনি, এরপর হঠাৎ গান গাওয়া থামিয়ে মাইক্রোফোনে তাহসান বলে উঠলেন, ‘একদিন এই বেইলি রোডে কত ভিজেছি রিকশায়, আজ তুমি নেই অ্যান্ড আই ডোন্ট কেয়ার।’ তারপর তাহসান আবার গাইলেন গানের শেষ অংশ। 

সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পরেন। বিরহ কাটিয়ে সেই তাহসান এখন রোজা আহমেদকে সঙ্গে নিয়ে নতুন করে জীবন শুরু করেছেন। সেই জীবনে বৃষ্টি নিয়ে তৈরি হয়েছে তাহসানের নতুন স্মৃতি।

এইদিকে গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে জনজীবন নাকাল। এমন গরমে একটুখানি স্বস্তির বৃষ্টি হলে কে না ভিজতে চাইবে! মেঘের ডাক ও বৃষ্টির টাপুর টুপুর শব্দ পেলেই বাইরে ভিজতে ছুটে যান অনেকেই। আর এমন মুহূর্তে যদি প্রিয়জন সঙ্গে থাকে, তাহলে তো কথাই নেই। সাধারণত এমন মুহূর্ত অর্থাৎ প্রিয়জন নিয়ে তারকাদের বৃষ্টিতে রোম্যান্টিসিজম খুব কমই দেখা মেলে। এবার তেমনই কিছু দেখিয়ে সকলকে চমকে দিলেন তাহসান-রোজা দম্পতি।

আজ সোমবার ইনস্টাগ্রামে একটি স্টোরি ও একটি ছবি ভাগ করে নেন সংগীতশিল্পী তাহসানের স্ত্রী রোজা আহমেদ। দেখা গেছে, স্ত্রী রোজা আহমেদের কাঁধে হাত রেখে বৃষ্টিতে ভিজছেন তাহসান, হাঁটছেন একসঙ্গে। এ সময় তাহসানকে গুনগুনিয়ে গানও গাইতে শোনা যায়, আর তা উপভোগ করছিলেন রোজা। 

শুধু তাই নয়, এই সময় তাদের পুরো শরীরেই বেশ ভেজা অবস্থায় দেখা যায়। সঙ্গে তাদের চোখে-মুখে ভালোবাসার দীপ্তি স্পষ্ট। এই সময় যেন তারা তাদের কাজ-ব্যস্ততা সবকিছু ভুলে গিয়ে একে অপরকে উপভোগ করেন। 

রোজার সেই ইনস্টাগ্রাম স্টোরিতে আরও দেখা যায়, ভেজা অবস্থায় একটা ফুটপাতে হাতে হাত রেখে হাঁটছেন তারা, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে লানা ডেল রে-র গানের সুর।

আরেকদিকে নিজের কাজ, সংগীত নিয়ে যেমন ব্যস্ত থাকেন তাহসান খান, তেমনি ভ্লগিং নিয়েও সক্রিয় থাকেন রোজা আহমেদ। তবে এই দাম্পত্যে সুখের হাওয়া বইছে, তা আর বলার বাকি রাখে না। তাই তো সুযোগ পেলেই কোয়ালিটি টাইম কাটাতে ব্যস্ত হয়ে পড়েন তারা।

প্রায়ই ছুটি ছাটায় ঘুরতে বেরিয়ে পড়েন তাহসান ও রোজা। মাস দুয়েক আগেও বেড়াতে গিয়েছিলেন যুক্তরাষ্ট্রের একটি জলপ্রপাতে। সেখানে তাদের আদুরে মুহূর্ত মন কাড়ে দর্শকের। বলা বাহুল্য, তাহসান-রোজা এক হলেই যেন তাদের ভালোবাসার গভীরতা ফুটে ওঠে। এই দম্পতির তেমনই এক আবেগঘন মুহূর্তের দেখা মিলল আবার।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত