আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

টাকা খরচের কথা ভেবে বিয়ে করেননি সালমান খান!

টাকা খরচের কথা ভেবে বিয়ে করেননি সালমান খান!

বলিউডের চিরসবুজ ব্যাচেলরদের একজন সালমান খান। ৬০ ছুঁই ছুঁই বয়সে এখনও বিয়ের মালা গলায় দেননি তিনি। সমসাময়িক সকল তারকাই বিয়ে করে স্ত্রী-সন্তান নিয়ে সংসারে ব্যস্ত হলেও বলিউড ভাইজান থেকে গেছেন অবিবাহিত। বিয়ে না করার কারণ হিসেবে কেউ কেউ মনে করেন প্রেমের ব্যর্থতা কেউ আবার মনে করেন অভিনেতার দুই ভাইয়ের বিয়ের ব্যর্থতা।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, বিয়ে না করার আসল কারণ কী, তা বছরখানেক আগেই প্রকাশ্যে এনেছিলেন বলিউড ভাইজান। ২০১৮ সালের গ্লোবাল সামিটে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে করা প্রশ্নের উত্তরে অভিনেতা যা বলেছিলেন, তা রীতিমতো হাস্যকর।

বিয়ে প্রসঙ্গে প্রশ্ন উঠতে সালমান খান জানান, ‘আমার কাছে এত টাকা কই? আমার বাবার যখন বিয়ে হয়েছিল, তখন মাত্র ১৮০ টাকা খরচ হয়েছিল। কিন্তু এখন বিয়ে মানেই একটি বড় অনুষ্ঠান। কোটি কোটি টাকা ব্যয় হয় এই বিয়ের জন্য। এত টাকা খরচ করার ক্ষমতা আমার নেই, শুধুমাত্র এই কারণেই আমি অবিবাহিত থেকে গেছি।’

ভাইজান মজা করে আরও জানান, ‘আমি তো সুরজ বরজাতিয়াকে বারবার বলেছিলাম বিয়েকে এত বড় করে না দেখাতে সিনেমার মধ্যে। ম্যানে পেয়ার কিয়া, হাম সাথ সাথ হ্যায় সিনেমায় বিয়ে নিয়ে যা দেখানো হয়েছিল, তারপরেই বিয়ে মানুষের কাছে একটি বড় অনুষ্ঠানে পরিণত হয়।’

প্রসঙ্গ মতে, ঐশ্বরিয়া রাই বচ্চন থেকে ক্যাটরিনা কাইফ, একাধিক নারীর প্রেমে পড়েছিলেন সালমান। দুর্ভাগ্যবশত কোনও সম্পর্কই বেশিদিন টেকেনি। বর্তমানে রোমানিয়ান অভিনেত্রী তথা টিভি উপস্থাপিকা ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্ক রয়েছে ভাইজানের, এমনটাই শোনা যাচ্ছে। তবে এই সম্পর্ক আদৌ পরিণতি পাবে কিনা, সেটা নিয়ে দ্বন্দ্ব রয়েই গেছে।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত