আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

ইসলামিক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তৈরি করতে চাই: লুবাবা

ইসলামিক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তৈরি করতে চাই: লুবাবা

শোবিজের রঙিন দুনিয়া থেকে এবার নিজেকে গুটিয়ে নিচ্ছেন জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা। দীর্ঘদিন ধরে ইসলামের পথে মনোনিবেশ করলেও এবার সামাজিক মাধ্যমে স্পষ্টভাবে নিজের অবস্থান জানালেন তিনি।


গত রোববার (১১ মে) রাতে ফেসবুকে দেওয়া একটি পোস্টে লুবাবা বলেন, ‘আমার এই পরিবর্তন প্রায় এক বছরের মতো। এটা কেবল আল্লাহর জন্য—লোক দেখানোর জন্য নয়।’

১৪ বছর বয়সী লুবাবা জানান, শোবিজে তার বর্তমান কাজগুলোও সীমিত পরিসরে এবং বাছাই করে করা। তিনি বলেন, ‘আমি যেসব ব্র্যান্ডের সঙ্গে কাজ করি, তারা জানেন—কাজের মাঝে নামাজের সময় হলে আমি আগে নামাজ শেষ করি। তারপর কাজ করি।’

ভবিষ্যতের পরিকল্পনার কথা জানিয়ে লুবাবা লেখেন, ‘আমি নিজেকে একজন ইসলামিক কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তৈরি করতে চাই। যদি সেটা সম্ভব না হয়, তাহলে একদিন এই মিডিয়াকেও বিদায় জানাব। আমি চাই না আমার কারণে কেউ ভুল শিক্ষা পাক।’

সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য ও সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘আমি খুবই ছোট একটি মেয়ে। কিন্তু কিছু মানুষ আমার পেছনে লেগেই আছে। যখন যা খুশি, আমার সম্পর্কে মিথ্যা বলে বেড়ায়। অনেক সময় ইগনোর করি, আবার মাঝে মাঝে কিছু বলতে বাধ্য হই।’

 

লুবাবা লিখেছেন, ‘আমার যদি কোনো ভুল হয়, তাহলে মাফ করে দেবেন। আর আমাকে আমার মতো করে চলতে দিন। আলহামদুলিল্লাহ, আমি আমার জীবন নিয়ে ভালো আছি।’

ফেসবুক পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘ভুলে যাবেন না, এই দুনিয়া অস্থায়ী। একদিন আমাদের সবাইকে নিজেদের কর্মের ফল ভোগ করতে হবে। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন।’

প্রসঙ্গত, সিমরিন লুবাবা প্রয়াত খ্যাতিমান অভিনেতা আব্দুল কাদেরের নাতনি। দাদার অনুপ্রেরণায় ছোটবেলায়ই শোবিজে পথচলা শুরু করেন তিনি। শিশু চরিত্রে নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় তার অভিনয় দারুণ জনপ্রিয়তা পায়। তবে বর্তমানে সেই ঝলমলে জীবন থেকে সরে এসে একান্তে শান্তির পথেই হাঁটছেন এই কিশোরী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত