আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

লাল গালিচায় পেদ্রোর ঝলমলে উপস্থিতি

লাল গালিচায় পেদ্রোর ঝলমলে উপস্থিতি

গতকাল শুক্রবার দিবাগত রাতে ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায়  সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠলেন জনপ্রিয় হলিউড অভিনেতা পেদ্রো প্যাসকাল। আরি অ্যাস্টার পরিচালিত বহু প্রতীক্ষিত নতুন চলচ্চিত্র ‘এডিংটন’ এর ওয়ার্ল্ড প্রিমিয়ারে সহ-অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে হাজির হয়ে আলো ছড়ান তিনি।

গ্ল্যামারাস এই সন্ধ্যায় প্যাসকাল নজর কাড়েন একটি ক্লাসিক অল-ব্ল্যাক টাক্সেডো, ম্যাচিং জুতা ও কালচার এন্ড গ্রস  ব্র্যান্ডের স্টাইলিশ চশমা পরে। লাল গালিচায় হাসিমুখে এমা স্টোনের সঙ্গে ছবি তুলতে দেখা যায় তাঁকে। এই সময় এমা স্টোন পরেছিলেন একটি হোয়াইট কাস্টম লুই ভিটনের গাউন, ঝকঝকে ড্রপ ইয়ারিংস এবং সাহসী ছোট চুলের হেয়ারস্টাইল।

এই ছবির তারকাসমূহের মধ্যে আরও ছিলেন অস্টিন বাটলার, লুক গ্রিমস, ক্লিফটন কলিন্স জুনিয়র, মাইকেল ওয়ার্ড এবং জোকুইন ফিনিক্স। পুরো দলটি যখন গ্র্যান্ড থিয়েট্রে লুমিয়েরের বিখ্যাত লাল গালিচা অতিক্রম করছিলেন, তখন দর্শকদের করতালিতে মুখর হয়ে ওঠে কান উৎসব প্রাঙ্গণ। দর্শকরা স্পষ্টভাবে তাদের প্রিয় পেদ্রো প্যাসকালের নামেই সবচেয়ে বেশি উল্লাসে ফেটে পড়েন।

উৎসবে আসার আগের দিনই প্যাসকালকে দেখা যায় নিস বিমানবন্দরে, যেখানে তিনি পরেছিলেন হেড-টু-টো বোটেগা ভেনেটার আরামদায়ক পোশাক। এই আরামদায়ক ভ্রমণ লুক আর উৎসবের লাল গালিচার ঝলমলে উপস্থিতি-দুইটিই দেখিয়ে দেয় তাঁর ফ্যাশনের বহুমাত্রিকতা।

এডিংটোন সিনেমাটিতে প্যাসকাল অভিনয় করেছেন এক চতুর ও ক্ষমতাপ্রাপ্ত ছোট শহরের মেয়রের চরিত্রে, যিনি একটি মহামারির প্রেক্ষাপটে শেরিফ হিসেবে থাকা জোকুইন ফিনিক্সের সঙ্গে জড়িয়ে পড়েন চরম উত্তেজনাকর সংঘাতে। এটি পরিচালকের প্রথম কান অভিষেক হলেও ছবিটি ইতোমধ্যেই পাম দ’অর-এর জন্য  শক্তিশালী প্রতিযোগী হিসেবে বিবেচিত হচ্ছে।

চলচ্চিত্রটি আগামী ১৮ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে।

গত ১৩ মে দক্ষিণ ফ্রান্সের কান শহরের পালে দ্য ফেস্টিভ্যালে শুরু হয়েছে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব। চলবে ২৪ মে পর্যন্ত। এই উৎসবের সবচেয়ে আকর্ষণীয় দিক লালগালিচা পর্ব। এই পর্বে বিশ্বের খ্যাতিনামা অভিনেত্রী, গায়িকা ও মডেলরা বাহারি পোশাকে হাঁটেন। এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ২২টি চলচ্চিত্র। এছাড়া ‘আঁ সার্তে রিগা’, ‘আউট অব কম্পিটিশন’, ‘মিডনাইট স্ক্রিনিংস’, ‘কান প্রিমিয়ার’ এবং ‘স্পেশাল স্ক্রিনিংস’-প্রতিটি বিভাগেই দেখা যাবে নানা ঘরানার, নানা দেশের চলচ্চিত্র।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত