আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

আসছে ‘ধামাল ৪’

আসছে ‘ধামাল ৪’

বলিউডের জনপ্রিয় কমেডি সিনেমা ‘ধামাল’ ফিরছে আবারও। ধামাল সিরিজ মানেই হাসির ধামাকা, অ্যাকশন আর গানের মজা— যে কারণে এই ছবি ছোট-বড় সবাই একসঙ্গে দেখতে ভালোবাসে। আগামী বছরের ঈদে এর নতুন পর্ব মুক্তির সুখবর জানিয়েছে নির্মাতারা।

ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, নতুন গল্প, নতুন চরিত্র আর আগের মতোই মজার ছলে ফিরছে ‘ধামাল ৪’ সিনেমা। মুক্তি পাচ্ছে ২০২৬ সালের ঈদে।

জানা গেছে, মালশেজ ঘাটে প্রথম দফার শুটিং হয়েছে, এখন দ্বিতীয় লটের শুটিং চলছে মুম্বাইতে।

‘ধামাল’ এর চতুর্থ পর্বে মুখ্য ভূমিকায় থাকছেন অজয় দেবগন।

এই সিনেমায় অজয়ের সঙ্গে থাকছেন আগের পর্বের পরিচিত মুখ রিতেশ দেশমুখ, আর্জাদ ওয়ারসি, সঞ্জয় মিশ্র ও জাভেদ জাফরি। নতুন করে যুক্ত হয়েছেন সাঞ্জিদা শেখ, অঞ্জলি আনন্দ, উপেন্দ্র লিমায়ে, বিজয় পাটকর ও রবি কিশন।

২০০৭ সালে প্রথম ‘ধামাল’ মুক্তি পায়। তখন থেকেই এই সিরিজ দর্শকদের মধ্যে দারুণ জনপ্রিয়। এরপর আসে ‘ডাবল ধামাল’  ও ‘টোটাল ধামাল’। তৃতীয় ছবিতে অজয়ের সঙ্গে ছিলেন অনিল কাপুর, মাধুরী দীক্ষিত, ইশা গুপ্তা ও বোমান ইরানি।

‘ধামাল ৪’ প্রযোজনা করছেন অজয় দেবগন, ভূষণ কুমার, কৃষণ কুমার, অশোক ঠাকেরিয়া, ইন্দ্র কুমার, আনন্দ পণ্ডিত ও কুমার মঙ্গত পাঠক। প্রযোজনা সংস্থাগুলি হল দেবগন ফিল্মস, টি-সিরিজ, মারুতি ইন্টারন্যাশনাল ও প্যানোরামা স্টুডিওজ।

এই ছবির পাশাপাশি অজয়কে দেখা যাবে ‘সন অফ সরদার ২’-এ, যেখানে তার সঙ্গে থাকবেন সঞ্জয় দত্ত, সুনীল শেট্টি, মৃণাল ঠাকুর, জুহি চাওলা প্রমুখ। আরেকটি ছবিতে তিনি কাজ করছেন রাকুল প্রীত সিং ও আর মাধবনের সঙ্গে, ছবির নাম ‘দে দে প্যায়ার দে ২’।


এলএবাংলাটাইমস/আইটিএলএস

 

শেয়ার করুন

পাঠকের মতামত