আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ঈদ আনন্দমেলায় থাকছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন

ঈদ আনন্দমেলায় থাকছেন সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন

বরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন টিভি আয়োজনে খুব কমই গান করেন। কিন্তু যে কোনো উৎসব আয়োজনে তাকে পাওয়া যায়। বাংলাদেশ টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদ আনন্দমেলা’য় থাকছে তাঁর গান। ২৮ মে বিটিভির নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠানের শুটিংয়ে তিনি অংশ নেবেন বলে জানায় বিটিভির একটি সূত্র।

জানা যায়, সাবিনা ইয়াসমিনের পাশাপাশি এবারের আনন্দমেলায় আরও অনেক তারকাশিল্পী হাজির হবেন। থাকছে তারকাশিল্পীদের অংশগ্রহণে নাচ, চমৎকার কিছু স্কিডসহ হরেক আয়োজন। 

অনুষ্ঠান উপস্থাপনা করবেন ইন্তেখাব দিনার ও নুসরাত ইমরোজ তিশা। প্রথমবারের মতো উপস্থাপনায় জুটি হতে যাচ্ছেন তারা। এক ঘণ্টার অনুষ্ঠানটি প্রযোজনা করছেন শাহরিয়ার হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদ। এটি প্রচার হবে ঈদের দিন রাতে।

আনন্দমেলা প্রসঙ্গে মামুন মাহমুদ বলেন, ‘প্রতিবছরের মতো এবারও আনন্দমেলা বর্ণিল হবে। দর্শক-শ্রোতাদের প্রত্যাশা থাকে আনন্দমেলায় বড় মাপের কোনো শিল্পীর উপস্থিতির। এবারের আয়োজনে বড় চমক সাবিনা ইয়াসমিন। চেষ্টা করছি, দর্শকের প্রত্যাশামাফিক অনুষ্ঠান সাজাতে। আশা করছি, তারকাবহুল আনন্দমেলা দর্শকের মন ভরাবে।'

এছাড়া থাকবে ব্যান্ডদল মাইলসের পরিবেশনা। চলচ্চিত্র তারকাদের মধ্যে শাকিব খান, পূজা চেরি ও দিঘী অনুষ্ঠানে থাকার কথা রয়েছে।

প্রসঙ্গ মতে, গত বছর দীর্ঘ সময় চিকিৎসার জন্য বিদেশে থেকেছেন সাবিনা ইয়াসমিন। কারণ, তাঁর শরীরে ক্যান্সার ফিরে এসেছিল। চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবার গানে ফেরার ঘোষণা দিয়েছিলেন চলতি বছরের জানুয়ারি মাসে। সেই পরিকল্পনা অনুযায়ী গত ৩১ জানুয়ারির সন্ধ্যায় বনানীর একটি হোটেলে অনুষ্ঠানে গাইছিলেন এ শিল্পী। গাইতে গাইতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। সেখান থেকে হাসপাতালে নেওয়া হয় তাঁকে। কিন্তু সুস্থ হওয়ার পর ঢাকায় আর কোনো অনুষ্ঠানে গান করেননি তিনি। গত ১৭ মে কানাডার টরন্টোতে অষ্টম বাংলাদেশ ফেস্টিভ্যালের কনসার্টে প্রবাসীদের গান শোনান এই নন্দিত শিল্পী।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত