আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি বাবা হয়েছেন

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি বাবা হয়েছেন

‘ব্যাচেলর পয়েন্ট’খ্যাত নির্মাতা কাজল আরেফিন অমি বাবা হয়েছেন। আজ রাজধানীর একটি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী। খবরটি এ নির্মাতা নিজেই জানান। গত ২২ এপ্রিল ছিল এই পরিচালকের বিবাহবার্ষিকী। এদিন স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করে জানান দেন তারা বাবা-মা হতে যাচ্ছেন।

এর আগে সোশ্যাল মিডিয়ায় সন্তান আগমনের খবর জানিয়েছিলেন এ নির্মাতা। ওই সময় তিনি বলেন, আলহামদুলিল্লাহ, একসঙ্গে ৯ বছর কাটালাম। আমাদের বেবি হবে। আসলে এখনও আমি জানি না যে, সন্তান ছেলে হবে নাকি মেয়ে। ইনফ্যাক্ট এটা জিজ্ঞেসও করিনি। তবে যেটাই হবে, আমি চাই আমার সন্তান যেন সুস্থ হয় এবং আমার স্ত্রীও সুস্থ থাকুক। সবার কাছে দোয়া চাই। 

সন্তানের নাম প্রকাশ না করে অমি জানান, ‘পুত্রসন্তানের বাবা হয়েছি। সন্তান ও সন্তানের মা উভয়ই সুস্থ আছেন। সবাই তাদের জন্য দোয়া করবেন।’

প্রথম সন্তান হওয়ার অনুভূতি নিয়ে জানতে গিয়ে তিনি বলেন, ‘অনুভূতিটা একটু অন্যরকম। এখনো ঠিকঠাক বুঝতে পারছি না। আমার মনে হয়, নতুন করে এক ধরনের মায়া তৈরি হচ্ছে।’

প্রসঙ্গ মতে, গেল ঈদে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে অমির ওয়েব ছবি ‘হাউ সুইট’। এতে অভিনয় করেছেন জিয়াউল হক অপূর্ব ও তাসনিয়া ফারিণ। এ ছাড়া একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাইদুর রহমান পাভেল। ইতিমধ্যে এ নির্মাতা ঘোষণা দিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট-৫’র। এ ধারাবাহিকটি নিয়ে এরইমধ্যে দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরী হয়েছে। 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত