আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

কানের রেড কার্পেটে ঐশ্বরিয়ার চমক

কানের রেড কার্পেটে ঐশ্বরিয়ার চমক

কান চলচ্চিত্র উৎসবে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই সবসমই ভিন্ন মাধুর্য নিয়ে উপস্থিত হন। ভক্তরাও অপেক্ষা করেন রাই সুন্দরীর সৌন্দর্যের চমক দেখার। ২০২৫ সালের কান উৎসবেও এর ব্যতিক্রম হলো না। অপেক্ষার অবসান ঘটিয়ে অনবদ্য লুকে হাজির হলেন ঐশ্বরিয়া। সিঁথিতে চওড়া লাল সিঁদুর ও সাদা বেনারসিতে অভিনেত্রীর সে লুক সোশ্যাল মিডিয়ায়ও ভাইরাল।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে রাই-সুন্দরী নজর কেড়েছেন একেবারে দেশি আঙ্গিকে। 

কিন্তু এদিন বচ্চন-বধূর যে জিনিসটা সবার নজর কেড়েছে তা হল সিঁথি ভরা সিঁদুর। যা পুরো সাজটাই বদলে দিয়েছিল।

ঐশ্বরিয়া শাড়ির সঙ্গে বেছে নিয়েছিলেন সাদা রঙেরই ফুল স্লিভ ব্লাউজ। একই সঙ্গে তিনি শাড়ির সঙ্গে ম্যাচিং ওড়নাতে আরও বেশি আকর্ষণীয় ছিলেন তিনি।

মেকআপও একেবারে সামান্য রেখেছিলেন অভিনেত্রী। ন্যুড মেকআপের সঙ্গে ব্রাউন লিপস্টিক লাগিয়েছিলেন।

আর তার গলায় থাকা হারটি ২৯০ ক্যারেটেরও বেশি মোজাম্বিক রুবি দিয়ে তৈরি করা। ডিজাইনার মণীশ মলহোত্রা।

এই স্টেটমেন্ট পিসটির সঙ্গে ৩০ ক্যারেটেরও বেশি রুবি দিয়ে তৈরি একটি নেকলেস ব্যবহার করা হয়েছিল, যাতে ছিল হিরা বসানো। সঙ্গে নজর কাড়ে রাই-সুন্দরীর রেনেসাঁ অফ রুবিস স্টেটমেন্ট আংটিটিও।

সোশ্যাল মিডিয়া রীতিমতো উত্তেজিত তাকে দেখে। ‘কানের রানি’ তকমা দেওয়া হচ্ছে তাকে। একজন মন্তব্য করলেন, ‘উফফফ এই সিঁদুরটা! সবটা বদলে দিল।’ দ্বিতীয়জন লেখেন, ‘আসল রানি। কোনো তুলনা হয় না’।

তৃতীয়জনের মন্তব্য, ‘সাদা শাড়িতেও কীভাবে কাওকে এত সুন্দর লাগতে পারে। আমি ভাষা হারিয়েছি।’ চতুর্থজনের মন্তব্য, ‘আরেকটা জিনিস ফাইনাল, ডিভোর্সটা হচ্ছে না’।

২০২৩-২৪ সাল রীতিমতো উত্তাল ছিল অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাইয়ের ডিভোর্স-জল্পনা ঘিরে। অবশ্য, মাঝে রাই সুন্দরীকেও দীর্ঘ সময় বর বা শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে দেখা যায়নি জনসমক্ষে। বিয়েবাড়ি হোক বা ঘুরতে যাওয়া, সবটাই করতেন মেয়েকে নিয়ে। যা রীতিমতো ডিভোর্স জল্পনায় আগুনে ঘি-এর কাজ করে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত