আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মায়ের জন্য মুসল্লিদের খাওয়ালেন ওমর সানী

মায়ের জন্য মুসল্লিদের খাওয়ালেন ওমর সানী

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। দুর্দান্ত গল্পে সাবলীল অভিনয়ে অল্প সময়ের মধ্যে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি।


ক্যারিয়ারের শুরুতে দাপটের সঙ্গে বড় পর্দায় নিয়মিত দেখা গেলেও বর্তমানে অনেকটা অনিয়মিত এই নায়ক। শুরু করেছেন ব্যবসা। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেতা। সেখানেই প্রয়াত মা-বাবার কাছে ক্ষমা চাইলেন ওমর সানী। কিন্তু কেন?


শুক্রবার (২৩ মে) ওমর সানীর মা মনোয়ারা বেগমের ২৫তম মৃত্যুবার্ষিকী। তার বাবার নাম মো. মজিবর রহমান। ফেসবুকে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন, ‘আমার মায়ের জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ যেন জান্নাত নসিব করেন। এই দিনে আমি এতিম হয়েছি। আমার মা আমার বাবা, আমাকে ক্ষমা করবেন, আমি আপনাদের সেবা করতে পারিনি, আল্লাহ, সমস্ত কিছুর মালিক আপনি।’

Omar Saani.Cover
মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার মসজিদের মুসল্লিদের খাইয়েছেন ওমর সানী। ছবি: সংগৃহীত


এদিকে, মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার মানিকগঞ্জের আরঙ্গবাদের একটি মসজিদে মুসল্লিদের খাইয়েছেন ওমর সানী। তাদের কাছেও মায়ের জন্য দোয়া চেয়েছেন এই অভিনেতা। শুধু তাই নয়, এদিন জুমার নামাজের পর যারা তার রেস্তোরাঁয় খেতে গেছেন, তাদের কাছ থেকেও খাবারের দাম নেননি চিত্রনায়ক।

মানিকগঞ্জ থেকে ওমর সানী ইত্তেফাক ডিজিটালকে বলেন, ‘মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছি। আল্লাহ যেন আমার মা-বাবাকে জান্নাতুল ফেরদাউস দান করেন।’

Omar Saani.1
মা মনোয়ারা বেগমের সঙ্গে ওমর সানী। ছবি: সংগৃহীত

এদিকে গত ৬ মে ছিল ওমর সানীর জন্মদিন। ঘটা করে দিনটি উদযাপন করেননি তিনি। সেদিন ওমর সানী বলেন, ‘বাবা-মায়ের কাছে আমি কৃতজ্ঞ। তাদের কল্যাণে আমি পৃথিবীতে আসতে পেরেছিলাম। এ মাসে একটা মিশ্র অনুভূতি কাজ করে আমার মধ্যে। এ মাসের ২৩ তারিখে আমার মা মারা গেছেন। তাই এই মাসটা আমার জন্য দুঃখের। এই মাসেই আবার আমার জন্মদিন, তাই সুখেরও। এই মাসে আমি কোনো পারিবারিক অনুষ্ঠান রাখি না, রাখবো না। যতদিন বাঁচবো, ততদিন রাখবো না।’

প্রসঙ্গত, ১৯৯২ সালে নুর হোসেন বলাই পরিচালিত ‘এই নিয়ে সংসার’ চলচ্চিত্রের মাধ্যমে চিত্রনায়ক ওমর সানীর অভিষেক ঘটে। এরপর ‘চাঁদের আলো’, ‘দোলা’, ‘আখেরি হামলা’, ‘মহৎ’সহ একাধিক ব্যবসাসফল সিনেমায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন। ১৯৯৬ সালে অভিনেত্রী মৌসুমীকে বিয়ে করেন ওমর সানী। সফল জুটি হিসেবে বেশ কিছু ছবিতে কাজ করেছেন তারা।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত